ফের পাকিস্তানের মুখোমুখি হবে ভারত, এবার মাঠে নামছেন যুবরাজ সিং’রা

Published:

WCL Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মাঠে নামতে চলেছেন অবসরপ্রাপ্ত বিশ্বের সেরা খেলোয়াড়রা (Cricket Tournament)। সেই মর্মে, ওয়ার্ল্ড লেজেন্ডস লিগ বা চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করা হয়েছে। বছর অক্টোবর মাসে শুরু হবে WCL। আর সেই আসরে মাঠ কাঁপাবেন ভারতের যুবরাজ সিং থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, পাকিস্তানের আফ্রিদিরা। আর এই আসরেই মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)।

ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান?

প্রকাশ্যে আসা সূচি অনুযায়ী, এবছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস বা WCL শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসের 3 তারিখ থেকে। এই টুর্নামেন্ট চলবে পরবর্তী 18 অক্টোবর পর্যন্ত। এই বিশেষ টুর্নামেন্টে নিজেদের পছন্দের কিংবদন্তি প্লেয়ারদের বহুদিন পর খেলতে দেখবেন ভক্তরা। সবচেয়ে বড় কথা এই আসরে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নসকে। অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটাররাও এই আসরে অংশ নিতে চলেছেন। তাতে একেবারে জমে যাবে টুর্নামেন্ট।

তবে এই আসরে যে ম্যাচের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে ভক্তদের তা হল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্ধীর লড়াই মানেই একটা আলাদা উন্মাদনা। তবে ঠিক কবে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তা জানা যায়নি। মনে করা হচ্ছে, অন্যান্য সময়ের মতো এই আসরে পাকিস্তানের মুখোমুখি হলে জয় হাসিল করবে ভারতই। এর সবচেয়ে বড় কারণ এই বিশেষ টুর্নামেন্টটিতে জয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়নসদের।

 

অবশ্যই পড়ুন: ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট টিম ইন্ডিয়ার, ফলো-অনের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা

উল্লেখ্য, লেজেন্ডস লিগের প্রথম মরসুমে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই আসরে পাকিস্তানকে পরাস্ত করেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়নস। সেবার ফাইনাল জিতে ট্রফি কাঁধে তুলেছিল ভারত। তাছাড়াও দ্বিতীয় সিজনে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল পাকিস্তান। এবার ফের ভারতের মুখ দেখতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী পাকবাহিনী।