পার্থিব প্যাটেলের ওপেনিং পার্টনার, ভারত ছেড়ে নিউজিল্যান্ডের হয়ে খেলে নিলেন অবসর

Published:

Jeet Raval

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও একটা অবসর। এবার অবসর নিলেন ভারতে জন্মগ্রহণকারী উইকেট রক্ষক ব্যাটসম্যান জিত রাভাল (Jeet Raval)। এদেশে জন্ম হলেও 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত নিউজিল্যান্ডের (New Zealand) হয়ে 24টি টেস্ট ম্যাচে খেলেছিলেন তিনি। একটা সময় ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেলের সাথেও ওপেনিং করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই জিত রাভাল এবার 2026-27 ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হওয়ার আগেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন। ভারতীয় খেলোয়াড়ের অবসর ঘোষণার পরেই তাঁকে নিয়ে উঠে আসছে নানান তথ্য।

অবসর নিলেন নিউজিল্যান্ডের হয়ে খেলা ভারতীয়

নিউজিল্যান্ডের হয়ে খেলা রাভালের জন্ম আহমেদাবাদ। গুজরাতের সচ্ছল পরিবারের সন্তান তিনি। একটা সময় রাভালের বাবা গোটা পরিবারকে নিয়ে নিউজিল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকে সেখানেই থাকতে শুরু করেন ভারতীয় ক্রিকেটার। তবে বলে রাখা প্রয়োজন, ছোটবেলায় আহমেদাবাদের বিদ্যানগর স্কুলে খেলতে নেমে পার্থিব প্যাটেলের সাথে ওপেনিং করেছিলেন তিনি। যদিও পরবর্তীতে নিউজিল্যান্ডে চলে যাওয়ায় অকল্যান্ডের হয়ে মিডিল অর্ডারে খেলতে হয়েছিল জিতকে।

পরে অবশ্য নিজের দক্ষতা প্রদর্শন করে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার হয়ে উঠেছিলেন রাভাল। বলাই বাহুল্য, ঘরোয়া ক্রিকেটে নিজের ক্ষমতা দেখানোর পর নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছিলেন ভারতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। 2021 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে কিউই দলের অংশ ছিলেন তিনি। সেই আসরে হেরেছিল ভারত।

আরও পড়ুন: অসমে ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল BSF-র বাস, মৃত ১, আহত ৩২ জন জওয়ান

নিউজিল্যান্ডের হয়ে একের পর এক টেস্টে নিজের ক্ষমতা দেখানো ভারতীয় ক্রিকেটার নিজের অবসরের কথা জানাতে গিয়ে বলেন, “আমি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে অবসরের সিদ্ধান্ত নিলাম। আমি অত্যন্ত শান্তি এবং সন্তুষ্টি অনুভব করছি। নিউজিল্যান্ডের হয়ে খেলা শুধু আমার স্বপ্ন ছিল না বরং আমার বাবারও স্বপ্ন ছিল। আমার বাবা শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ করতেই নিউজিল্যান্ডে চলে এসেছিলেন। নর্দার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিজের অতীত সম্পর্কে জানাতে গিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার।

google button