বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কাণ্ড ঘটালেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের অলরাউন্ডার সুনীল নারিন (Sunil Narine)। বৃহস্পতিবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বোলিং করতে নেমে নিজের 20 ওভারের ক্রিকেট জীবনে 650টি উইকেট সম্পূর্ণ করেন ওয়েস্ট ইন্ডিজের এই দাপুটে অলরাউন্ডার। আর সেই সূত্র ধরেই, বিশ্বের দ্বিতীয় প্লেয়ার হয়ে উঠলেন নারিন। এর আগে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন মাত্র একজন প্লেয়ার।
ইতিহাস লিখলেন KKR তারকা নারিন
আজ অর্থাৎ বৃহস্পতিবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে মাঠে নামেন নারিন। এদিন কিংসের ইনিংস চলাকালীন 12 ওভারের একেবারে শেষ বলে জন ক্যাম্পবেলকে 27 রানে LBW করে আউট করেন ক্যারিবিয়ান স্টার। আর সেই সূত্র ধরেই টি-টোয়েন্টি ক্রিকেট জীবনে 650টি উইকেটের মাইলফলক অর্জন করে ফেলেন সুনীল।
বলাই বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজ তারকার আগে শুধুমাত্র আফগানিস্তানের স্টার অলরাউন্ডার রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটে 650 বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। আর সেই সূত্রেই এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলারের জায়গা ধরে রেখেছেন তিনি। না বললেই নয়, 547টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে 736টি উইকেট তুলেছেন রশিদ খান। সে কারণেই টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি আফগান তারকাই।
Sunil Narine completes 650 wickets in T20s, only 2nd bowler after Rashid Khan ✋👑#SunilNarine #RashidKhan #T20 pic.twitter.com/j7LyJE8FDY
— CricketTimes.com (@CricketTimesHQ) August 27, 2026
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন সেহবাগ ও দ্রাবিড়ের ছেলে
এদিকে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 650 উইকেট সম্পূর্ণ করে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট সংগ্রহকারী খেলোয়াড় হয়ে উঠলেন KKR এর নারিন। আগামীতে যতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি খেলবেন ঠিক ততদিন পর্যন্ত নিজের উইকেট সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন এই ক্যারিবিয়ান তারকা। তবে 38 বছর বয়সী এই খেলোয়াড়ের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ খানের রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। অনেকেই মনে করছেন, বয়সের কথা চিন্তা করে হয়তো খুব শীঘ্রই ক্রিকেট থেকে অবসর নিতে পারেন নারিন!










