“বৈভবকে দিয়ে জল বওয়ান!” বিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশ্বিনের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ভারতকে (India) হারিয়েছে আয়ারল্যান্ড। সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করতেই প্রথম ধাক্কাটা খেলো টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ প্রশ্ন তুলছেন প্রথম ম্যাচে কেন নামানো হলো না বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)? তাঁদের দাবি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবশ্যই বৈভবকে সুযোগ দেওয়া উচিত ছিল। এবার তা নিয়ে মুখ খুলে বিরাট মন্তব্য করলেন ভারতের প্রাক্তন বোলার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর কথায়, বৈভবকে দিয়ে মাঠে জল বয়ানো হোক!

বৈভবকে এখনই টিম ইন্ডিয়ার হয়ে মাঠে দেখতে চান না অশ্বিন!

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেনিং করেছিলেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। এই দুই প্লেয়ারের উপরেই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। মূলত সে কারণেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পারেননি বৈভব। বর্তমানে তা নিয়েই প্রধান কোচ গৌতম গম্ভীর সহ গোটা ম্যানেজমেন্টকে দুষছেন ক্রিকেট ভক্তরা। যদিও এ বিষয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছেন রবিচন্দ্রন অশ্বিন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটারকে প্রথমেই আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে কিছুটা সময় মাঠে বসিয়ে রাখা প্রয়োজন। সেখান থেকেই সে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করুক। দেখুক খেলা কীভাবে হয়। অশ্বিন বলেন, “দয়া করে সবাই একটু খেলাটা বুঝে তারপর দেখুন। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন একসঙ্গে দুর্দান্ত শুরু করেছেন। সঞ্জু টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্ধর্ষ খেলেছিল। বৈভবকে সুযোগ দিতে গিয়ে যদি তাঁদের মধ্যে থেকে একজনকে বেঞ্চে বসিয়ে রাখা হয় তাহলে এটাকে দলীয় খেলা বলার মানে কী থাকল?”

অবশ্যই পড়ুন: গ্রেফতার ২০, “প্রতিশ্রুতি রক্ষা করব” তামান্নার খুনিদের নাম প্রকাশ করে বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এও বললেন, “আমরা সবাই বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করছি। আমি জানি সে সবচেয়ে বড় বিনোদনদাতা। তবে এত তাড়াহুড়োর কিছু নেই। তাঁকে দলের সাথে মানিয়ে নিতে দিন। বাইরে থেকে বেঞ্চে বসে পরিবেশটা বুঝতে দিন। খেলোয়াড়দের সাহায্য করতে দিন। প্রয়োজনে মাঠে জল বয়ে আনতে দিন। এসবের মধ্যে থেকেই অনেক কিছু শেখার আছে। এদিন সচিনের প্রসঙ্গ টেনেও অশ্বিন বলেন কোনও ক্রিকেটারই রাতারাতি মহান হয়ে ওঠেননি। বৈভব একবার টিম ইন্ডিয়ায় সুযোগ পেলে তাঁকে তো আর বাদ দেওয়া যাবে না! তাই এখন বাইরে থেকে দলটাকে বুঝে নিতে দিন ওকে।”

google button