বিশ্বসেরা হওয়ার মুখে, নিজের আদর্শ ধোনির রেকর্ড ভেঙে চুরমার করলেন ঋষভ পন্থ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টের (India Vs Sri Lanka) প্রথম ইনিংসে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছে ভারত। আর সেই ম্যাচেই দুর্ধর্ষ ব্যাটিং করে আলোচনায় উঠে এসেছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। চোট যন্ত্রণা থাকা সত্ত্বেও এদিন ব্যাট করতে নেমে একার হাতে 63 রানের অনবদ্য ইনিংস খেলেন পন্থ। আর সেই সূত্র ধরেই মহেন্দ্র সিং ধোনির এক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন এই ভারতীয় তারকা (Rishabh Pant Record)। শুধু তাই নয়, বিশ্বের এক নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান হওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছেন তিনি।

ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ

প্রথম টেস্টে খেলতে নেমে কব্জিতে চোট পেয়েছিলেন ঋষভ। পরবর্তীতে কাঁধেও চোট পান খেলোয়াড়। তবে সেই যন্ত্রণা সত্ত্বেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামেন ভারতীয় ক্রিকেটার। শুরুর দিকে সমস্যা হলেও নিজের ব্যাটিং দিয়ে সকলকে মুগ্ধ করে দেন পন্থ। এদিন ভারতীয় তারকার ব্যাট থেকে 89 বলে 63 রানের বড় ইনিংস উপহার পেয়েছিল ভারত। 6টি চার এবং দুটি ছয় সহযোগে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন এই খেলোয়াড়।

বলাই বাহুল্য, এদিন কলম্বো টেস্টে 63 রান করার সাথে সাথে বেশ কিছু রেকর্ড ভেঙেছেন পন্থ। শুরুতেই এই ভারতীয় ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন। এছাড়াও, বিদেশের মাটিতে অনুষ্ঠিত কোনও ভারতীয় উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন পন্থ। সেই সূত্রেই নিজের আদর্শ মহেন্দ্র সিং ধোনির বড় রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ।

আরও পড়ুন: তাড়াতাড়ি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পুজো করলেন মহিলারা, ব্যতিক্রমী চিত্র পূর্ব বর্ধমানে

উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিং ধোনি টেস্টে বিদেশের মাটিতে বা প্রতিপক্ষ দলের ঘরের মাঠে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে 2,496 রান করেছিলেন। সেখানে কলম্বো টেস্টে 63 রান করার সাথে সাথেই ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে পন্থের রানের সংখ্যা ছাড়াল আড়াই হাজার। তাতেই তিনি পিছনে ফেলেছেন মাহিকে। যদিও, 2,634 রান করে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্বের সর্বোচ্চ রেকর্ডটি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। আর সেই রেকর্ড ভাঙার সুযোগ পাবেন পন্থ। আর সেটা হলেই বিশ্বের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হবেন তিনি।