বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে অত্যন্ত পরিচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে মাঠে নামলেই ঝড় তোলেন তিনি। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিহারের এই কিশোর যেভাবে ব্যাটিং করেছেন, দেখে হা হয়ে গিয়েছেন ক্রীড়া মহলের অনেকেই। অনেকেরই জিজ্ঞাস্য, বৈভবের ব্যাট কী দিয়ে তৈরি যে বড় বড় ছয় মারতে পারেন এই খুদে তারকা? আসলে এই ভারতীয় ক্রিকেটারের ব্যাটিং যাঁরা দেখেছেন, তাঁরাই জানবেন বৈভবের ব্যাটে লাগলেই যেন বাউন্ডারির ওপারে ছুটতে থাকে বল।
বৈভবের ব্যাটের বিশেষত্ব কী?
গত কোয়ালিফায়ার ম্যাচে SRH বাহিনীর বিরুদ্ধে ব্যাট হাতে একেবারে তাণ্ডব চালিয়েছিলেন বৈভব। মাত্র 29 বলে 97 রান করেন বিহারের খুদে। শুধু তাই নয়, এদিন 16 বল খেলে 8টি ছয় মারার সাথে সাথে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেন সূর্যবংশী। আজ পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 65টি ছয় মেরে সকলের নজর কেড়েছেন বৈভব। আর সেটাই কৌতূহল বাড়িয়েছে অনেকের।
অনেকেই জানতে চাইছেন কী এমন আছে বৈভবের ব্যাটে? খোঁজ নিয়ে জানা গেল 15 বছর বয়সী প্লেয়ার SS কোম্পানির ব্যাট দিয়ে খেলেন। ভারতীয় ক্রিকেটারের ব্যাটটি তৈরি হয়েছে প্রমিয়ান ইংলিশ উইলো কাঠ দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ইংলিশ প্রিমিয়াম উইলো ব্যাটের সংস্পর্শে আসার সাথে সাথেই দ্রুত গতিতে ছুটতে থাকে বল। তবে ব্যাট ভাল বলেই যে বৈভব বড় বড় ছক্কা হাঁকাতে পারেন এমনটা নয়।
অবশ্যই পড়ুন: মহিলাদের ফ্রি! মায়াপুর-দিঘা বাস শুরু করল SBSTC, জানুন ভাড়া থেকে রুট ও সময়সূচি
আসলে বিহারের এই প্লেয়ারের ব্যাটের সুইংয়ের কারণেই বল ওভার বাউন্ডারি হয়। অনেকেই বলছেন, যেখানে অন্যান্য প্লেয়াররা ছয় মারার সময় থার্ড ম্যানের দিকে ব্যাট ঘোরান, সেখানে বৈভব ব্যাট সুইং পয়েন্ট এবং কভারের দিকে ঘোরান। এরফলে বৈভবের ব্যাট দুবার ঘোরে, তাতে বল লাগা মাত্রই সেটা বড় শটে রূপান্তরিত হয়। তাছাড়াও বৈভবের বড় বড় শটের নেপথ্যে রয়েছে তাঁর প্রখর দৃষ্টি শক্তি এবং টাইমিং ও হাতের সমন্বয়। বৈভব সাধারণত বড় শট মারার সময় পায়ের ব্যবহার খুব কম করেন। বরং হাত ঘুরিয়েই বলকে পাঠান বাউন্ডারির বাইরে। তাছাড়াও, বৈভবের আত্মবিশ্বাস এবং পেশি জোরেই কুপোকাত হয় বোলাররা।










