হায় কপাল! মোক্ষম সময়ে KKR ছেড়ে বেরিয়ে গেলেন তারকা অলরাউন্ডার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কঠিন সময় দাঁড়িয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরবর্তী তিন ম্যাচের একটিতে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে শাহরুখ খানের দল। অর্থাৎ এই মুহূর্তে কলকাতার কাছে পরবর্তী প্রতিটি ম্যাচই ডু অর ডাই। ঠিক সেই মোক্ষম সময়ে, KKR ছাড়লেন এক বিদেশি ওপেনার। জানা যাচ্ছে, জাতীয় দায়িত্ব পালনে অর্থাৎ নিজের দেশের হয়ে খেলার জন্যই নাইট শিবির ত্যাগ করেছেন তিনি।

KKR ছাড়লেন তারকা অলরাউন্ডার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে 2 কোটি টাকা দিয়ে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার তথা ওপেনার রাচিন রবীন্দ্রকে কিনেছিল KKR। তবে দুঃখের বিষয়, স্কোয়াডে থাকলেও এ বছর একটি ম্যাচেও নামানো হয়নি নিউজিল্যান্ডের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে। এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে। ঠিক সেই সময় জাতীয় দায়িত্ব পালনের জন্য কলকাতা শিবির ছেড়ে বেরিয়ে গেলেন কিউই তারকা।

জানা যাচ্ছে, চলতি মে মাসের 27 থেকে 30 তারিখ পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। পরবর্তীতে জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ইংলিশ বাহিনী। এই দুই সিরিজেই সুযোগ পেয়েছেন রাচিন রবীন্দ্র। মূলত সে কারণেই জাতীয় দলে খেলার জন্য কলকাতা ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। যদিও এই প্লেয়ারকে সুযোগ না দেওয়া নিয়ে যথেষ্ট ক্ষুদ্র নাইট ভক্তরা।

অবশ্যই পড়ুন: জনগণের সমস্যার সমাধানে নতুন উদ্যোগ, সরাসরি জনতার সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী

বলাই বাহুল্য, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বহুবার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যাটিং অর্ডার। ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও। কিন্তু তা সত্ত্বেও নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারকে মাঠে নামায়নি কলকাতা। যা নিয়ে বার বার সমালোচিত হতে হয়েছে শাহরুখ খানের দলকে। আজও এই এক ঘটনার জন্যই KKR ম্যানেজমেন্ট কাঠগড়ায় তুলছেন ভক্তরা।

google button