বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামাল দেখালেও আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) ইংল্যান্ডের সামনে কিছুতেই ব্যর্থতার খোলস ছাড়িয়ে বেরোতে পারছেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। পরপর দু ম্যাচের দুটিতেই ব্যাট হাতে কার্যত নিষ্ফলা হয়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, ইংল্যান্ডের সামনে বৈভবকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলছে বাউন্সার। আসলে শট বল বা বাউন্ডারের সামনে কিছুতেই মাথা ঝোঁকাতে রাজি নন বৈভব! আর সেটাই তাঁকে ব্যর্থতার প্রান্তে ঠেলে দিচ্ছে। ইংল্যান্ডের থেকে শিক্ষা পাওয়ার পরেও যদি বৈভব নিজেকে পরিবর্তন করতে না পারেন তবে আগামীতে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়াবে!
এই অভ্যাস বদলাতে হবে বৈভবকে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাল ব্যাটিং করার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবকে ভারতীয় দলে নেওয়ার দাবি উঠেছিল। সেই দাবি পূরণ করেছে বোর্ড। তবে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে কাজের কাজ করতে পারছেন না বৈভব। বারবার ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন তিনি। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো গতিতে ব্যাট করতে গিয়ে প্রকাশ্যে এসেছে 15 বছরের ক্রিকেটারের দুর্বলতা।
বলাই বাহুল্য, নটিংহ্যামে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে প্রথমেই দুটি ছক্কা মারেন বৈভব। অনেকেই মনে করেছিলেন এদিন বড় ইনিংস তুলে দিতে পারেন এই খেলোয়াড়। তবে দেখা গেল তৃতীয় ওভারে জোফরা আর্চার তাঁকে একটি শট পিচ ডেলিভারি করলেন, আর সেটাতেই খুব শট খেলতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়ে উইকেট দিতে হল বৈভবকে। এর থেকেই বোঝা যায়, শট বল বা বাউন্সার না ছেড়ে দিয়ে ছয় মারতে চাইছেন বৈভব। আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল।
অবশ্যই পড়ুন: অভিষেকের ডিজে মন্তব্যে এবার গোসাবার বিজেপি বিধায়ককে তলব করল CID
ইংল্যান্ডের বোলারের কাছ থেকে এদিন বাউন্সার খেলার ক্ষেত্রে বড় শিক্ষা পেয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁকে বুঝতে হবে, ভারতে প্রায় সব পিচ ফ্ল্যাট। অন্যদিকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দেশের পিচে প্রায়সই বেশি বাউন্ডস থাকে। ফলে এক্ষেত্রে দ্রুতগতির বাউন্সারে পুল শট বা হুক করে খেলতে গেলে ক্যাচ আউট হতেই হবে। সেই ভুলটাই করেছিলেন বৈভব। বিশেষজ্ঞদের দাবি, এবার থেকে বৈভবকে এই ধরনের বাউন্সারে ব্যাট না চালিয়ে মাথা নিচু করে সেই বল ছেড়ে দিতে হবে, এই অভ্যাস ছাড়লে তবেই দীর্ঘক্ষন ক্রিজে টিকে থাকতে পারবেন এই খুদে ক্রিকেটার।










