বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র 15 বছর 99 দিন বয়সকে পুঁজি করেই ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল মাঠে নেমেছিলেন তিনি। সেই সূত্রেই বৈভব ভেঙে দিয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের বিরাট রেকর্ড। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠেছেন বৈভব। তবে এই অভিষেকের দিনেই এক দর্শককে আঘাত করলেন ভারতের এই খুদে ক্রিকেটার!
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেই অঘটন ঘটালেন বৈভব!
গতকাল, ভারতের হয়ে প্রথমে ব্যাট করতেন নামেন বৈভব। এদিন সঞ্জুর জায়গায় নামানো হয়েছিল বিহারের ক্রিকেটারকে। আর মাঠে নেমেই দুটি ছক্কা হাঁকান এই খুদে ক্রিকেটার। তবে খুব একটা বেশি রান করতে পারেননি তিনি। 10 বলে মাত্র 14 রান করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এই ক্রিকেটারকে। তবে এ দিন মাঠ ছাড়ার আগে বৈভবের কারণে আহত হয়েছিলেন এক দর্শক।
এদিন ইংল্যান্ডের জোফরা আর্চারের ওভারে একটি বল তুলে মেরেছিলেন বৈভব। যা গিয়ে পড়েছিল গ্যালারিতে। যদিও বৈভবের ওই শট লুফে নিতে গিয়েছিলেন দুইজন দর্শক। তবে সেই ক্যাচ ধরতে গিয়ে হাতে লেগে যায় একজনের। তৎক্ষণাৎ যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। যেই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলছেন, অভিষেক করেই একজন দর্শককে আহত করে দিলেন বৈভব! কারও বক্তব্য, ক্রিকেটারের শট তালুবন্দি করতে গিয়ে চোট পাওয়ার ঘটনা একেবারেই নতুন নয়। বহু সমর্থক এমন ঘটনার ভুক্তভোগী।
অবশ্যই পড়ুন: সব মামলার তদন্ত করবে SIT, এবার দেবরাজ ঘনিষ্ঠদের তলব
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচের পরাজয় নিয়ে এবার পরবর্তী তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে ভারতকে। সেটা হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়ে পুনরায় 20 ওভারের সিরিজে জয়ের সরণিতে ফিরতে পারবে মেন ইন ব্লু।










