বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বলা হয় তাঁকে। মাত্র 14 বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রাখা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আজ 15 বছরে পদার্পণ করেছেন। তবে বয়স অল্প হলেও ব্যাট হাতে দানবীয় ভূমিকায় দেখা যায় বিহারের এই কিশোরকে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েছেন বৈভব। এবার গড়লেন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে 100 ছক্কা মারার রেকর্ড। বলাই বাহুল্য, অল্প বয়সে এই কীর্তি গড়ে সকলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বৈভব।
IPL এ 100 ছয় মারা শীর্ষ 5 প্লেয়ার
বৈভব সূর্যবংশী
বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশী এই মুহূর্তে একেবারে অল্প বয়সী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে 100 ছয় মারার তালিকায় প্রথমে রয়েছেন। মাত্র 15 বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিলিয়ে গোটা টি-টোয়েন্টি ক্রিকেটে 100 ছয় পূর্ণ করেছেন তিনি। তাও আবার মাত্র 515 বল খেলে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে বৈভব এমন কিছু রেকর্ড গড়তে পারেন যেগুলি বিগত কয়েক দশকেও ভাঙা যাবে না।
করণবীর সিং
ভারতীয় ক্রিকেটে খুব একটা শোনা যায় না করণবীর সিংয়ের নাম। কিন্তু তা হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখিয়েছেন এই প্লেয়ার। 813 বলে 100 ছয় মারার রেকর্ড করেছেন করণবীর। সেই সূত্রেই এই মুহূর্তে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তিনি।
অবশ্যই পড়ুন: রাজ্যে বাড়ল গরমের ছুটির মেয়াদ, কবে খুলবে স্কুল? ঘোষণা সরকারের
কাইরন পোলার্ড
টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ব্যাটসম্যান কাইরন পোলার্ড দ্রুততম টি-টোয়েন্টি 100 ছয় মারার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। এই ক্যারিবিয়ান তারকা 843 বলে এই কীর্তি গড়েছেন। পোলার্ডের এই ছয়ের তালিকায় রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ছক্কাও।
রোমারিও শেফার্ড
মূলত হার্ড হিটিং ক্ষমতার জন্য পরিচিত ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ড। এই প্লেয়ার 845 বলে টি-টোয়েন্টিতে দ্রুততম 100 ছক্কা মারার রেকর্ড গড়েছেন। সেই সূত্রে এই মুহূর্তে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
সিকুগে প্রসন্ন
শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার সিকুগে প্রসন্ন টি-টোয়েন্টি ক্রিকেটে 850 বল খেলে দ্রুততম 100টি ছয় মেরেছেন। আর সে কারণেই এই মুহূর্তে অল্প বলে ছয় মারার নিরিখে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন এই লঙ্কান তারকা।










