বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম আয়ারল্যান্ড (India Vs Ireland) সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করতে পারেননি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করার। আর সেটা হলে একদিকে বৈভব সচিন তেন্ডুলকরের বিরাট রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি বাঁচাতে পারবেন দেশের সম্মান! আসলে আজ বৈভবের হাতে সুযোগ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মান বাঁচানোর। কিন্তু কীভাবে?
এভাবে দেশের সম্মান বাঁচাতে পারেন বৈভব সূর্যবংশী
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ক্রিকেটে হারজিত থাকলেও এই ছোট্ট দলের বিরুদ্ধে ভারতের এমন পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। সহজ ভাষায় বলতে গেলে, আয়ারল্যান্ডের কাছে হেরে একেবারে নাক কাটা গিয়েছে ভারতের। আজকের ম্যাচে অর্থাৎ সিরিজের দ্বিতীয় ম্যাচেও যদি টিম ইন্ডিয়া হেরে যায় তবে লজ্জার রেকর্ডে নাম লেখাতে হবে শ্রেয়স আইয়ারদের।
বলাই বাহুল্য, 2023 সালের পর থেকে কোনও টি-টোয়েন্টি সিরিজে হারেনি ভারত। সেক্ষেত্রে আজ যদি আয়ারল্যান্ডের কাছে টিম ইন্ডিয়াকে হারতে হয় তবে 2023 সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারতকে হারানো দল হয়ে উঠবে আয়ারল্যান্ড বাহিনী। যা ভারতের জন্য সত্যিই অসম্মানের হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, বৈভব যদি আজ টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পান তবে তাঁর হাতে সুযোগ থাকবে দেশের মান বাঁচানোর। শুরুর দিকে ব্যাট করে বৈভব যদি বড় রান তুলে দিতে পারেন সেক্ষেত্রে আয়ারল্যান্ডকে পরাস্ত করতে পারবে মেন ইন ব্লু।
অবশ্যই পড়ুন: গিয়েছিলেন সন্তানকে বাঁচাতে, ফুটবল বিশ্বকাপের মাঝেই মৃত্যু তারকা ফুটবলারের স্ত্রীয়ের
উল্লেখ্য, সাধারণত বৈভব সূর্যবংশী যেহেতু টপ অর্ডারের ব্যাটসম্যান সেক্ষেত্রে তাঁকে টিম ইন্ডিয়ায় সুযোগ দিতে হলে বাদ দিতে হয় অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের মধ্যে যেকোনও একজনকে। তবে শোনা যাচ্ছে, এই দুই প্লেয়ারকে বাদ না দিয়ে তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো হতে পারে 15 বছরের বৈভবকে।










