বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। এদিনের ম্যাচে ব্যাট হাতে একেবারে তান্ডব চালিয়েছিলেন 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। একাই করেছিলেন 29 বলে 97 রান। আর সেটাই রাজস্থান বাহিনীর জয়ের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াল। গতকাল নিজামের দলকে হারতে হল 47 রানে। এক কথায়, বৈভবের জোরেই হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় তুলেছে রাজস্থান। আর সেই ম্যাচেই আউট হওয়ার পর প্রচন্ড হতাশ হয়ে পড়েন বৈভব। কেউ কেউ বলছেন, মাঠ ছাড়ার সময় গালিগালাজও করতে দেখা যায় তাঁকে!
কাকে গালিগালাজ করেছিলেন বৈভব সূর্যবংশী?
গতকাল, 29 বলে 97 রানের দাপুটে ইনিংস খেললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হাত ফসকে ছিল বিহারের এই কিশোরের। এদিন বৈভব যদি 29 বলে 100 রান করতে পারতেন তবে তিনি হয়ে উঠতেন IPL এর সবচেয়ে দ্রুততম শতরানকারী ব্যাটার। তবে সেটা না হওয়ায় প্রচন্ড মন খারাপ হয়েছিল খেলোয়াড়ের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, আউট হওয়ার পর একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন বৈভব।
ওই ভিডিওতেই প্রচন্ড হতাশা এবং রাগ নিয়ে একা একাই আপন মনে কথা বলতে দেখা গিয়েছিল বিহারের এই প্লেয়ারকে। ভিডিওটি দেখার পর কয়েকজন নেট নাগরিকের দাবি, প্রচন্ড রেগে গিয়ে নিজেকেই গালিগালাজ করছিলেন বৈভব সূর্যবংশী! যদিও সেই ভিডিওতে সূর্যবংশী ঠিক কী বলছিলেন তা শোনা যায়নি। যদিও কয়েকজন নেট নাগরিক আবার বিশ্বাস করেন, বৈভব প্রচন্ড হতাশ হলেও গালিগালাজ করেননি! সব মিলিয়ে, বৈভবের এক ভিডিও সোশ্যাল মিডিয়া এখন ব্যাপক ভাইরাল।
Every single person is on their feet as the 15-year-old walks off 🫡
Updates ▶️ https://t.co/OBIYYIuhbt #TATAIPL | #Eliminator | #TheFinalLeap | #SRHvRR pic.twitter.com/mpT3LAIEp0
— IndianPremierLeague (@IPL) May 27, 2026
অবশ্যই পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের কাজে না শিক্ষকদের! সরকারের কাছে চিঠি, তাহলে কীভাবে হবে ফর্ম পূরণ?
প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে আজ পর্যন্ত 680 রান করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন তিনি। এমতাবস্থায়, আসন্ন কোয়ালিফায়ার টু ম্যাচে বৈভবের হাতে সুযোগ থাকবে বড় রেকর্ড গড়ার। তিনি যদি পরের ম্যাচে আর মাত্র 20 রান করতে পারেন তবে বৈভব হয়ে উঠবেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 700 রান করা প্রথম ব্যাটসম্যান। পেছনে ফেলে দেবেন বিরাট কোহলিকেও।










