CSK-র ম্যাচের আগেই সুখবর KKR-র জন্য, এবার মাঠে ফিরছেন তিনি!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাব ম্যাচ থেকে KKR এর (Kolkata Knight Riders) একাদশে দেখা যাচ্ছে না বরুণ চক্রবর্তীকে। নাইট শিবিরের তরফে অবশ্য জানানো হয়েছে চোটের কারণে বিশ্রামে রয়েছেন তিনি। এদিকে নাইট তারকার ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে কলকাতার একাদশে দেখা যাবে তাঁকে। সেই পর্বে এবার এলো সুখবর। আগামীকাল চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচের আগেই ফিট হয়ে উঠলেন বরুণ। তাহলে কি মঙ্গলবারের ম্যাচে পাওয়া যাবে তাঁকে?

KKR এর হয়ে মাঠে ফিরছেন বরুণ

আগামীকাল চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। একদিক থেকে দেখতে গেলে এই চিপক কিন্তু বরুণেরও ঘরের মাঠ। কেরিয়ারের শুরুতে এই মাঠে বহু অনুশীলন করেছেন তিনি। মাঠের DNA বোঝেন বরুণ। হয়তো সে কারণেই আগামীকাল তাঁকে একাদশে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। কারণ ইতিমধ্যেই চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন এই খেলোয়াড়।

বলাই বাহুল্য, এই মুহূর্তে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একমাত্র দল কলকাতা নাইট রাইডার্স, যারা আজ পর্যন্ত জয়ের মুখ দেখেনি। কাজেই চেন্নাইকে দিয়ে নিজেদের জয়যাত্রা শুরু করতে চাইছেন অজিঙ্কা রাহানেরা। আর সেই আসরে বরুণ চক্রবর্তীর মতো একজন খেলোয়াড়কে কিছুতেই হাতছাড়া করতে চায় না, নাইট ম্যানেজমেন্ট।। কয়েকটি বিশ্বস্ত সূত্র বলছে, সব ঠিক থাকলে চেন্নাইয়ের বিরুদ্ধে KKR এর হয়ে মাঠে নামবেন মিস্ট্রি স্পিনার।

অবশ্যই পড়ুন: ২০ বছরে ১০৬০ ব্যাটসম্যান ব্যর্থ, সেই রেকর্ড গড়ার শেষ সুযোগ বৈভব সূর্যবংশীর হাতে

উল্লেখ্য, যাঁর জন্য অপেক্ষা ছিল সেই লঙ্কান পেসার মাথিশা পাথিরানা চোট কাটিয়ে ইতিমধ্যেই ফিট হয়ে উঠেছেন। সবচেয়ে বড় কথা নিজের দেশের ক্রিকেট বোর্ডের তরফে IPL খেলতে আসার ছাড়পত্র বা NOC পেয়ে গিয়েছেন তিনি। তবে এই প্লেয়ার কবে নাগাদ KKR-র হয়ে মাঠে নামবেন তা স্পষ্ট নয়। তবে সূত্রের যা খবর, আগামী 17 এপ্রিলের মধ্যেই নাইট শিবিরে যোগ দিতে পারেন তিনি।

google button