বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক বেশ কয়েকটি ম্যাচে দেখা যায়নি, হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। জল্পনা বেড়েছিল, দলের সাথে নাকি দূরত্ব তৈরি হয়েছে ভারতীয় তারকার। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, বান্ধবী তথা প্রেমিকা মাহিকা শর্মাকে নাকি বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া! সোশ্যাল মিডিয়ায় এমন খবরই ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, চলতি বছরেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে পারেন টিম ইন্ডিয়া আর এই তারকা অলরাউন্ডার।
দ্বিতীয় বিয়ে করতে চলেছেন হার্দিক পান্ডিয়া?
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া বেশ কিছু পোস্ট মারফত খবর, হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মা নাকি আগামী 22 মে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও এমন খবরে সিলমোহর দেননি ভারতীয় তারকা বা তাঁর প্রেমিকা কেউই। হার্দিক পান্ডিয়ার পরিবারের তরফেও এ সংক্রান্ত কোনও তথ্য মেলেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হচ্ছে, এক বিশেষ কারণে তড়িঘড়ি মাহিকা শর্মাকে বিয়ে করতে চাইছেন হার্দিক।
বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে মুম্বইয়ের ম্যাচগুলিতে মাহিকা শর্মাকে স্টেডিয়ামে দেখা গিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর হার্দিক পান্ডিয়া ছুটে তাঁর কাছেই যেতেন। অভিযোগ ছিল, মাহিকা শর্মা ড্রেসিংরুমে হওয়া আলোচনা বাইরে ফাঁস করেছেন! যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা। মাঠের মধ্যে বান্ধবীর সাথে হার্দিক পান্ডিয়ার ঘনিষ্ঠতার কারণে প্লেয়ারদের টিম ক্যাম্পে বান্ধবীদের প্রবেশে একেবারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাছাড়াও বেশ কয়েকবার প্রেমিকা বা বান্ধবীর কারণে কিছু বিতর্কিত ঘটনায় সমালোচিত হতে হয়েছিল হার্দিককে। সূত্রের খবর, এইসব কারণেই দ্রুত মাহিকাকে বিয়ে করে স্ত্রী বানাতে চাইছেন পান্ডিয়া। সেটা হলে আর কোনও সমস্যা থাকবে না বলেই মনে করছেন কেউ কেউ!
Hardik Pandya Set to Marry Again on May 22? 💍
Here is the shocking inside story behind Hardik Pandya’s sudden cricket absence and his rumored upcoming wedding! 🧵👇
– Mahieka was spotted constantly at the stadium during Hardik’s matches.
– Hardik reportedly rushed straight to… pic.twitter.com/ziix8PP7TD— Cricket Central (@CricketCentrl) May 15, 2026
অবশ্যই পড়ুন: রবিবার কলকাতা ডার্বির প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, কবে ট্রফি বিতরণ?
উল্লেখ্য, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকে ক্ষমতা দেখালেও মাঝপথে এসে ডুবেছে মুম্বই ইন্ডিয়ান্স। 12 ম্যাচের চারটিতে জয় এবং আটটি ম্যাচে হেরে এই মুহূর্তে তালিকার 9 নম্বর রয়েছে মুম্বই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মাঝপথে এসে অত্যন্ত খারাপ পারফরমেন্সের কারণে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে মুকেশ আম্বানির দল।










