এই কারণেই ইস্টবেঙ্গলের সাথে আর পেরে উঠবে না মোহনবাগান, জানুন সব

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। 22 বছর পর ইন্ডিয়ান সুপার লিগ জিতে দেশের ফুটবলের ক্যানভাসে আলপনা এঁকেছে শহরের এই ঐতিহ্যবাহী দলটি। সেই ইস্টবেঙ্গলই গতকাল ডুরান্ড কাপের ফাইনালে চনমনে ফুটবল খেলে মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) ডুবিয়ে দিয়েছে। নিন্দুকদের মুখাগ্নি করেছেন লাল হলুদের প্লেয়াররা। তবে মোহনবাগানের মতো শক্তিশালী দলকে 4-1 ব্যবধানে লাল হলুদের হারানো হতো না যদি না, দলের মাথায় থাকতেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এই একজনের চালেই আটকে গিয়েছে গঙ্গা পাড়ের দল।

ইস্টবেঙ্গলকে আর সহজে হারাতে পারবে না মোহনবাগান!

মর্যাদার কলকাতা ডার্বিতে রবিবার, মোহনবাগানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের ছেলেরা যেভাবে দৌঁড়েছে তা সত্যিই প্রশংসনীয়। বাগানের ডিফেন্ডারদের কার্যত বোতলবন্দী করে বিপিন সিং যে গোলটা দিয়েছিলেন, সেটাই দলের বাকিদের হৃদয়ে একটা আত্মবিশ্বাসের ঝড় তুলে দিয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই সূত্র ধরেই মশালের আগুনে মোহনবাগানকে পুড়িয়ে ছাই করেছে লাল হলুদ। গুঁড়িয়ে গিয়েছে ভারত সেরা দলের দম্ভ। আর এই সবটাই হয়েছে হাবাসের তত্ত্বাবধানে।

ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, কালকে মোহনবাগানকে পাঁচ গোল দিতে পারতো ইস্টবেঙ্গল সেটা হলে, সবুজ মেরুনের কাছে গতকালের ডার্বিটা হয়ে থাকতো সবচেয়ে লজ্জার। এমনটা নয় যে এর আগে মোহনবাগানকে 4 গোল খাওয়ায়নি ইস্টবেঙ্গল, তবে একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোহনবাগানের তারকাখচিত একটা তৈরি দলের সামনে এভাবে সহজে জয় ছিনিয়ে নেওয়া বোধহয় ইস্টবেঙ্গলের পক্ষেই সম্ভব। আর সেই পথটা তৈরি করে দিয়েছিলেন স্প্যানিশ কোচ হাবাস।

আরও পড়ুন: ‘ওদের সমীহ …’, চার গোল দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণাত্মক খেলার কারণ জানালেন হাবাস

না বললেই নয়, লাল হলুদের প্লেয়াররা বাগানের ম্যাচে যেভাবে দৌঁড়ে খেলেছিলেন তা দেখে বোঝাই যাচ্ছিল হাবাস কীভাবে তাঁদের এত অল্প সময়ের মধ্যে ফিজিকাল ট্রেনিং করিয়েছেন। লাল হলুদের আলাদা ফিজিকাল ট্রেনার থাকলেও আবাস নিজেও এক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। একই সাথে, গতকালের ম্যাচে হাফ টাইমের পর চাইলে মোহনবাগানকে গোল দিতে পারতো লাল হলুদ, তবে সেটা না করে উল্টে গোটা দলটাকেই রক্ষণাত্মক করে দিলেন হাবাস।

এ প্রসঙ্গে তিনি নিজেই জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে পাল্টা গোল করার চেষ্টা করতে গেলে গোল হজম করতে হতে পারতো। সেজন্যই তিনি পুরোপুরি ডিফেন্সিভ হয়ে খেলার নির্দেশ দেন প্লেয়ারদের। বিশেষজ্ঞদের মতে, আপাতত হাবাস যতদিন ইস্টবেঙ্গলের মাথায় থাকবেন, ততদিন লাল হলুদের সাথে বোধ হয় সব ক্ষেত্রে পেরে উঠবে না বাগান ব্রিগেড।