থার, স্করপিওর পর এবার নতুন রূপে SUV আনছে Mahindra! কত হতে পারে দাম?

Published:

Mahindra Vision S

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বাজার কাঁপাতে আসছে মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। থার এবং স্করপিওর দুর্দান্ত সাফল্যের পর এবার সাব-4 মিটার সেগমেন্টের নতুন এসইউভি নিয়ে আসছে সংস্থা। গাড়ির দুনিয়ায় এটি Mahindra Vision S হিসাবেই পরিচিতি পাবে বলে খবর। আর এটি এমন একটি গাড়ি হতে চলেছে, যা লুকের দিক থেকে যেরকম বোল্ড ও মাসকুলার হবে, ঠিক তেমনই প্রযুক্তির দিক থেকে হবে অত্যন্ত আধুনিক। বাজার বিশেষজ্ঞরা বলছেন, 2027 সালের শুরুতেই ভারতের বাজারে এই গাড়িটির প্রোডাকশন মডেল লঞ্চ হতে পারে।

নতুন প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে Mahindra Vision S

আসলে এই গাড়ির সবথেকে বড় বৈশিষ্ট্য হল প্ল্যাটফর্ম। মাহিন্দ্রার সম্পূর্ণ নতুন NU_IQ মোনোকোক মডুলার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়া প্রথম গাড়ি হতে চলেছে এটি। আর এই প্ল্যাটফর্মের সবথেকে বড় বৈশিষ্ট্য হল—এটি একইসঙ্গে পেট্রোল, ডিজেল, হাইব্রিড এবং ইলেকট্রিক সব ধরনের ইঞ্জিন সাপোর্ট করে। পাশাপাশি গাড়িটিতে ফ্রন্ট উইল ড্রাইভ এবং অল উইল ড্রাইভ, দুই ধরনের সিস্টেম দেওয়া হতে পারে। এমনকি অফ রোডিং এবং ভাঙা রাস্তার ধকল সামলানোর জন্য এতে প্রায় 227 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারনেস রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, Vision S মাহিন্দ্রার আইকনিক স্করপিও পরিবারের একটি অংশ হিসেবেই বাজারে আসবে। আর এর বক্সি এবং সোজা সিলুয়েট ডিজাইন দেখলে স্করপিওর কথায় মনে পড়বে গ্রাহকদের। পাশাপাশি গাড়িটির সামনে রয়েছে মাহিন্দ্রার টুইন পিক্স লোগোসহ একটি নতুন গ্রিল। আর দুই পাশে থাকবে ইনভার্টেড এল-শেপ হেডলাইট এবং ট্রিপলেট বা তিনটি ভার্টিক্যাল এলইডি লাইট। এমনকি নিচে থাকছে স্পোর্টি বাম্পার এবং পিক্সেল ডিজাইনের ফগ ল্যাম্প। আর গাড়ির পেছনে থাকবে টেলগেট-মাউন্টেড স্পেয়ার হুইল, যা একে একেবারে অফ রোডের লুক দিচ্ছে।

তবে শুধুমাত্র বাইরে নয়, বরং গাড়ির ভেতরেও রয়েছে প্রিমিয়াম ফিচার্সের সমাহার। মাহিন্দ্রার নতুন NU_UX সফটওয়্যার ইন্টারফেসের দেখা মিলতে পারে এই গাড়িটিতে, এবং কনসেপ্ট মডেল অনুযায়ী, এর ড্যাশবোর্ডে থাকছে একটি বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। পাশাপাশি আরাম এবং বিলাসিতার জন্য রয়েছে প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অ্যাডজাস্টেবল হেডরেস্ট। এবং পেছনের সিটের যাত্রীদের জন্য সেন্টার আর্মরেস্টও থাকবে।

আরও পড়ুন: DA নিয়ে এখনই ভরসা হারাবেন না! পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় বার্তা

ইঞ্জিন এবং দাম কেমন হতে পারে?

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, এই গাড়িটিতে 1.5 লিটার 4-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন থাকতে পারে, যেটি 117 bhp পাওয়ার এবং 300 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। পাশাপাশি পেট্রোল ভেরিয়েন্টে 12.2 লিটার TGDi ইঞ্জিন থাকতে পারে। এমনকি ইলেকট্রিক ভেরিয়েন্টেও আসতে পারে গাড়িটি। আর এর আনুমানিক দাম হতে পারে 10.50 লক্ষ টাকা থেকে 17.50 লক্ষ টাকার মধ্যে।