সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে আসছে OnePlus। সংস্থাটি ভারতে আগামী 30 জুন লঞ্চ করতে চলেছে নতুন মডেল OnePlus N6। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, স্মুথ পারফরমেন্স এবং দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি এই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টের মধ্যে বিরাট প্রতিযোগিতা তৈরি করতে পারে বলেই অনুমান করা হচ্ছে। এমনকি লঞ্চের আগেই OnePlus বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে। বিশেষ করে ফোনের বিশাল ব্যাটারি আর ক্যামেরা ইতিমধ্যেই নজর কেড়েছে।
8000mAh এর বিশাল ব্যাটারি
OnePlus N6 ফোনের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এর 8000mAh ব্যাটারি। সংস্থার দাবি, এই ব্যাটারি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে ভিডিও দেখা কিংবা গেম খেলা বা কনটেন্ট তৈরি করার মতো সুবিধা দেবে। এমনকি ব্যাটারির সঙ্গে থাকছে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এর ফলে বড় ব্যাটারি হলেও দ্রুত চার্জ করা সম্ভব হবে। পাশাপাশি ব্যাটারির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ নজর দিয়েছে সংস্থা।
এদিকে পারফরমেন্স ধরে রাখার জন্য OnePlus N6 ফোনটিতে দেওয়া হয়েছে বড় আকারের একটি 5300 বর্গমিটার সুপার ভ্যাপার কুলিং সিস্টেম। এই প্রযুক্তি দীর্ঘক্ষণ ধরে গেম খেলা কিংবা ভারী অ্যাপ ব্যবহার করার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। যার ফলে ফোনের পারফরমেন্স আরও শক্তিশালী থাকবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে ফটোগ্রাফি প্রেমিদের জন্য OnePlus N6 ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা। এমনকি এই ক্যামেরার বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে 60fps ভিডিও রেকর্ডিং, AI ক্যামেরা ফিচার, Dual-View Video যার মাধ্যমে একই সময়ে ফোনের সামনে এবং পিছনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ডিং করা যাবে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই ফিচার বিশেষভাবে উপযোগী হতে চলেছে।
আরও পড়ুন: কলেজ ছাত্রীরা পাবে ৫০ হাজার টাকা, কী কী যোগ্যতা লাগবে? জেনে নিন আগেভাগেই
সফটওয়্যারের ক্ষেত্রে OnePlus N6 ফোনটিতে থাকবে OxygenOS 16। এর ফলে নতুন ফিচার্স, উন্নত পারফরম্যান্স এবং স্মুথ ইউজার ইন্টারফেস পাওয়া যাবে এই ফোনটিতে। তবে হ্যাঁ, OnePlus এখনও পর্যন্ত ফোনটির স্টোরেজ, RAM, প্রসেসর ইত্যাদি প্রকাশ্যে আনেনি। এমনকি দামও পর্যন্ত সামনে আসেনি। এগুলি জানার জন্য আগামী ৩০ জুন অবধি অপেক্ষা করতে হবে। এই দিনই ফোনটি লঞ্চ হবে এবং আনুষ্ঠানিকভাবে সমস্ত তথ্য সামনে আসবে।










