উন্নত ব্যাটারির সাথে দারুণ প্রসেসর! বাজারে আসছে Oppo-র দুর্দান্ত মডেল

Published:

Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন (Smartphone) প্রেমীদের জন্য রয়েছে বিরাট সুখবর। Oppo তাদের সর্বশেষ Reno সিরিজের ফোনটির মূল হার্ডওয়্যারে পরিবর্তন না এনেই সেটাকে আরও সহজলভ্য করার কথা ভাবছে। আর সেই সূত্রে কোম্পানি এবার ভারতে Reno 16 এর একটি কম স্টোরেজের মডেল আনতে পারে বলেই খবর। এমনকি এই মডেলে উন্নত প্রসেসর থেকে শুরু করে ভালো ব্যাটারি এবং ক্যামেরা থাকতে পারে। বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

বাজারে আসছে Oppo Reno 16 এর নতুন সংস্করণ

জনপ্রিয় এক টিপস্টারের দাবি অনুযায়ী, Oppo Reno 16 মডেলে থাকতে পারে 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ। আর এই মডেলটির দাম হতে পারে আনুমানিক 60 হাজার টাকা থেকে 62 হাজার টাকার মধ্যে। এদিকে বর্তমানে ফোনটির 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম শুরু হয় মাত্র 66,999 টাকা থেকে। অন্যদিকে 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র 72,999 টাকা।

এবার ফিচার নিয়ে যদি কথা বলি তাহলে এই মডেলটিতে পাওয়া যাবে 6.32 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট হবে 120Hz। এমনকি এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 1800 নিটস পর্যন্ত। পাশাপাশি এই মডেল চলবে স্ন্যাপড্রাগনের 7 Gen 4 চিপসেটের উপর ভিত্তি করেই। পাশাপাশি ক্যামেরা সেটআপ হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর।

ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলটিতে পাওয়া যাবে 6700mAh এর একটি সুপারফাস্ট ব্যাটারি, যেটির সঙ্গে আবার 80W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফলে একবার চার্জ দিলেই যেমন অনায়াসে দু’দিন চালানো যাবে, ঠিক তেমনই চার্জ হতেও লাগবে না বেশি সময়। এছাড়া এই ফোনটিতে দেওয়া হবে IP69K সার্টিফিকেশন, যেটি জল কিংবা ধুলো থেকে সুরক্ষা দেবে। এদিকে এই মডেল অ্যান্ড্রয়েড ভিত্তিক ColorOS 16 দ্বারা চলবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনও ফেল! ১৪৫ কিমি প্রতি ঘণ্টা ছুটছে বন্দে ভারত মালগাড়ি

কিন্তু এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই মডেল কবে লঞ্চ হবে তা এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে জানানো হয়নি। শুধুমাত্র জনপ্রিয় কিছু টিপস্টারদের দেওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদনটি লেখা। এমনকি দাম সম্পর্কে কোম্পানির তরফ থেকেও কিছু জানানো হয়নি।

আরও Oppo Smartphone