সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে ফের চমক দিল রেডমি। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী পারফরমেন্সের খোঁজে থাকা ব্যবহারকারীদের জন্য এবার ভারতে নতুন Redmi Turbo 5 মডেল লঞ্চ করল তারা। এই ফোনের সবথেকে বড় আকর্ষণ এর বিশাল 7540mAh এর একটি ব্যাটারি, যা বর্তমানে ভারতের বাজারে রেডমির সবথেকে বড় ব্যাটারী যুক্ত স্মার্টফোন হিসেবেই উঠে আসছে। এমনকি ব্যাটারির পাশাপাশি শক্তিশালী প্রসেসর, ডিসপ্লে থেকে শুরু করে অন্যান্য ফিচার্স দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে। আর কোম্পানি লঞ্চ অফার হিসেবেই 2000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এই ফোনে।
বিশাল ব্যাটারির চমক
Redmi Turbo 5 ফোনটির সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ব্যাটারি। ফোনটির ভারতীয় সংস্করণে রয়েছে 7540mAh এর একটি ব্যাটারি, যেটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। এমনকি সঙ্গে 100W HyperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। যার ফলে খুব তাড়াতাড়ি ফোনটিতে চার্জ হয়ে যাবে। এদিকে ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে রয়েছে প্রায় 6.59 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফলত, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময় এই ডিসপ্লেতে স্মুথ অভিজ্ঞতা মিলবে। এমনকি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 3200 নিটস পর্যন্ত।
প্রসেসর এবং ক্যামেরা
Redmi Turbo 5 ফোনটিতে ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট। সঙ্গে সর্বোচ্চ 12GB RAM এবং দ্রুতগতির 256GB স্টোরেজ রয়েছে। এমনকি গেমিং এর সময় ফোন ঠান্ডা রাখতে এতে কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। ফলে দীর্ঘ সময় গেম খেললেও কোনও সমস্যা হবে না। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটি দারুণ বিকল্প হতে চলেছে। কারণ, এর পিছনে রয়েছে 50MP একটি প্রাইমারি ক্যামেরা, 5MP একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 20MP একটি ফ্রন্ট ক্যামেরা।
প্রিমিয়াম ডিজাইন এবং সুরক্ষা
উল্লেখ্য, ফোনের সামনে এবং পিছনে প্রিমিয়াম গ্লাস ফিনিশ ব্যবহার করা হয়েছে। আর সঙ্গে রয়েছে Aerospace-grade Metal Frame এবং Corning Gorilla Glass 7i সুরক্ষা। পাশাপাশি জল এবং ধুলোর সুরক্ষার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। যার ফলে কঠিন পরিবেশেও ফোনটি অনায়াসে ব্যবহার করা যাবে স্মার্টফোনটি।
আরও পড়ুন: উত্তরে দুর্যোগের সংকেত থাকলেও দক্ষিণবঙ্গে গরম! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
দাম কত আর কবে থেকে বিক্রি হচ্ছে?
জানিয়ে রাখি, ভারতে Redmi Turbo 5 বিক্রি শুরু হবে আগামী 19 জুন 2026 দুপুর 12 টা থেকে। আর ফোনটি অ্যামাজন ইন্ডিয়ার অফিসিয়াল স্টোর এবং শাওমির রিটেল স্টোরে পাওয়া যাবে। দাম বলতে গেলে, 8GB + 256GB ভেরিয়েন্টের দাম পড়বে 37,999 টাকা এবং 12GB RAM কিনতে গেলে দাম পড়বে 40,999 টাকা। কিন্তু হ্যাঁ, লঞ্চ অফার হিসেবে 2000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তাই প্রাথমিক ভেরিয়েন্টের দাম দাঁড়াচ্ছে মাত্র 35,999 টাকা।










