সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে 5G স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। ফ্লিপকার্টে চলতি GOAT সেলে স্যামসাংয়ের জনপ্রিয় Samsung Galaxy F70e 5G মডেলে মিলছে আকর্ষণীয় ছাড়। হ্যাঁ, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে ফোনটির দাম নেমে এসেছে 12 হাজার টাকার নিচে। বড় ব্যাটারি থেকে শুরু করে 120Hz ডিসপ্লে, MediaTek এর উন্নত প্রসেসর এবং 50MP ক্যামেরার মতো ফিচার্সের কারণে এই স্মার্টফোনটি বাজেট সেগমেন্টের মধ্যে একেবারে দারুণ বিকল্প।
Samsung Galaxy F70e 5G এর বর্তমান দাম কত?
ভারতে Samsung Galaxy F70e 5G ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। আবার অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য মাত্র 14,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে গ্রাহকরা 1125 টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। যার ফলে বেস ভেরিয়েন্টের দাম নেমে আসবে মাত্র 11,874 টাকায়। এছাড়া এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো স্মার্টফোন বদলে আরও অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে 10 হাজার টাকা নিচে নেমে আসতে পারে এই ফোনের দাম।
ডিসপ্লে এবং পারফরম্যান্স
Samsung Galaxy F70e 5G ফোনটিতে রয়েছে একটি 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 120Hz। এমনকি এই ডিসপ্লেটিতে 800 নিটস পর্যন্ত ব্রাইটনেস থাকায় বাইরে ব্যবহার করার ক্ষেত্রে ভালো ভিজিবিলিটি পাওয়া যায়। পাশাপাশি পারফরম্যান্সের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 অক্টা-কোর চিপসেট। এছাড়া সফটওয়্যার হিসেবে রয়েছে Android 16 ভিত্তিক One UI 8 অপারেটিং সিস্টেম, যেটি নতুন ফিচার এবং উন্নত অভিজ্ঞতা প্রদান করে।
ক্যামেরা ও ব্যাটারি নিয়ে কথা হবে না…
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটির পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে। আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। আবার অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর 6000mAh ব্যাটারি, যেটি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিচ্ছে। পাশাপাশি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই ফোনটিতে ফুল চার্জ হয়ে যায়। তাই যারা বাজেট সেগমেন্টের মধ্যে অর্থাৎ 15 হাজার টাকার নিচে ভালো কোনও ফোন খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একেবারে আকর্ষণীয় বিকল্প।










