10,000mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, বাজেটে সেরা ফোন আনছে Vivo 

Published:

Vivo Y600 Pro

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাটারি ব্যাকআপের সংজ্ঞা এবার সম্পূর্ণ বদলে দিতে চলেছে ভিভো। হ্যাঁ, গত বছর লঞ্চ হয়েছিল জনপ্রিয় মডেল Vivo Y500 Pro। আর ঠিক তার উত্তরসূরী হিসেবে এবার বাজারে আসতে চলেছে Vivo Y600 Pro। কোম্পানিটি ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা যাচ্ছে এমন কিছু ফিচার্স, যা সাধারণত স্মার্টফোনের ধারণাকে চ্যালেঞ্জ করবে।

রয়েছে 10,000mAh এর ব্যাটারি

ভিভো জানিয়েছে যে, তাদের আসন্ন এই ফোনটিতে একটি বিশাল 10,000mAh এর ব্যাটারি থাকবে। উল্লেখ করার বিষয়, আগের মডেলে 7000mAh এর ব্যাটারি ছিল, যা যথেষ্ট শক্তিশালী। তবে নতুন মডেলে ব্যাটারির এই বিশাল আপগ্রেড যে ফোনটিকে কয়েকদিন টানা চার্জ না দিয়েই ব্যবহার করতে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

ডিজাইন এবং কালার ভেরিয়েন্ট

টিজার থেকে পাওয়া ছবি অনুযায়ী, Vivo Y600 Pro ফোনটির পিছনে রয়েছে একটি গোলাকার ক্যামেরা মডেল। আর ফোনের পেছনে প্যানেলটি সমতল এবং ফ্রেমটিও ফ্ল্যাট ডিজাইনের থাকবে। এদিকে একটি আকর্ষণীয় পার্পল বা বেগুনি রঙে ফোনটিকে দেখানো হচ্ছে। যার ক্যামেরা মডিউলের চারপাশে গোল্ডেন বা সোনালী রংয়ের একটি রিং প্রিমিয়াম লুক থাকছে। এছাড়া ফোনের ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটনও দেওয়া হচ্ছে।

এদিকে Vivo Y600 Pro ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। কিন্তু অবাক করার বিষয়, ক্যামেরার ক্ষেত্রে কোম্পানি কিছুটা ডাউনগ্রেড করেছে। এই ফোনটির মূল ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের। তবে আগে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছিল। ক্যামেরার দিক থেকে কেন কমতি করা হল, সে বিষয়ে এখনও পর্যন্ত ভিভো কিছু জানায়নি।

আরও পড়ুন: রেল চত্ত্বর নোংরা করাই হল কাল, ১৪৪৭ জনকে জরিমানা পূর্ব রেলের, আদায় মোটা টাকা

দাম কত হতে পারে এই মডেলের?

বলে রাখি, 2025 সালের নভেম্বর মাসে লঞ্চ হওয়া Vivo Y500 Pro মডেলটি যথেষ্ট জনপ্রিয় ছিল। আর সেই ফোনে 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে ছিল। সাথে মিডিয়েটেক প্রসেসর এবং 12GB পর্যন্ত RAM ছিল। চিনে ফোনটির প্রারম্ভিক দাম ছিল ভারতীয় মুদ্রায় 22 হাজার টাকা। তাই আশা করা যাচ্ছে, নতুন ফোনটিও এই প্রাইজ রেঞ্জ বা তার আশেপাশেই হয়তো লঞ্চ করা হতে পারে।