মমতার বিরুদ্ধে FIR, পাণ্ডুয়ায় নাবালিকা ধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (২৯ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ আগস্ট, শনিবার। মমতার বিরুদ্ধে FIR, পাণ্ডুয়ায় নাবালিকা ধর্ষণ, আশিস ব্যানার্জীর বাড়ি গিয়ে সান্তনা মুখ্যমন্ত্রীর, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তোলাবাজির অভিযোগে দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল লালবাজার

এবার পণ্যবাহী গাড়ি থেকে নিয়মিত মোটা টাকা তোলাবাজি করার জন্য সাসপেন্ড হল দুই পুলিশ কর্মী। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত ঘটকপুকুর চৌমাথা এলাকায় দীর্ঘদিন ধরেই তোলা তুলছিলেন ট্রাফিক সার্জেন্ট এবং কনস্টেবল। সেই অভিযোগ পেতেই তড়িঘড়ি ওই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করে দিয়েছে লালবাজার। জানা গিয়েছে, ওই ট্রাফিক সার্জেন্টের নাম নুরুল ইসলাম মোল্লা এবং কনস্টেবল শিবানন্দ ঠাকুর। অন্যান্য দিনের মতো তোলা নিচ্ছিলেন আজ ওই পুলিশকর্মী। তবে সেই সময় ঘটনাটি ক্যামেরাবন্দী করেন এক পথচালক। তারপর লালবাজারে পাঠানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তাঁর পরিবারকে সান্ত্বনা দিয়ে এলেন তিনি। আজ তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে জেলার উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন তিনি। তারপরেই রামপুরহাটের প্রাক্তন বিধায়কের বাড়িতে হাজির হন তিনি। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে জানান, “ওনারা আমাকে বলেছেন, প্রশাসন বা বিজেপির কেউ আশিস বন্দোপাধ্যায়কে উত্যক্ত করেনি। ওরা নিজেরাই জানে না কারণ। তবে রাজ্য সরকারের উপর পরিবারের কনফিডেন্স রয়েছে।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ঘাটালে ৫ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন বৃদ্ধ

বিগত পাঁচ বছর ধরেই বিধবা ভাতা পেয়ে আসছিলেন এক পুরুষ। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থানার গোছাতি এলাকায় ঘটেছে এই ঘটনা। ব্যাংক স্টেটমেন্টে বিষয়টি ধরা পড়ার পর ভাতা বন্ধের আবেদন নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে ওই পরিবার। এমনকি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি সরকার। তবে তৃণমূল জানিয়েছে, ডেটা এন্ট্রির সময় ভুল থাকতে পারে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন গোছাতি গ্রামের ষাটোর্ধ্ব কেশব ঘোড়ই। ২০২১ সাল থেকেই তাঁর অ্যাকাউন্টে এই ভাতা জমা পড়ছিল বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাদেই যৌনতার ভিডিও ভাইরাল

যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে এমনিতেই এখন রাজ্য রাজনীতিতে সরগরম পরিস্থিতি। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বিশ্ববিদ্যালয়ের ভিতর এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করবই। এমনকি গতকাল বন্দেমাতরম সংগীত গাওয়া হয়েছে। তবে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই প্রকাশ্যে চলছে যৌনকর্ম। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, ক্যাম্পাসের ছাদেই উদ্দাম যৌনতায় লিপ্ত এক যুগল। এমনকি দাবি করা হচ্ছে যে, বামপন্থী, নকশাল বা মাওবাদরা এই ভিডিওটিকে কোনও ভাবে এআই বলে দাবি করতে পারবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে FIR

গতকাল কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তবে তা নিয়ে এবার মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্থাৎ এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন। আসলে গতকাল সভায় একাধিক নিয়মভঙ্গ হয়েছে বলেই অভিযোগ করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন। গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকদের ডেকে নিয়ে এসে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। তাই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ বন্দে ভারত এক্সপ্রেসের

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা। দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, হাজারীবাগ স্টেশন থেকে ১০ কিলোমিটার আগে বিপাকে পড়েছে রাঁচি থেকে পাটনাগামী একটি বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনাটি গতকাল রাতের। রেল স্টেশনের মাঝে কাঠবোঝাই একটি ট্রাক্টর রেললাইনের উপরে উঠে যায়। পরবর্তী সময়ে তাতেই ধাক্কা মারে বন্দে ভারত। এমনকি ট্রেনটির সামনে দুমড়ে-মুচড়ে গিয়েছে বলেই খবর। তবে হতাহতের কোনও খবর মেলেনি। দুর্ঘটনার কারণে অন্তত ৪১ মিনিট সেখানেই দাঁড়িয়েছিল ট্রেনটি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) অভিষেকের বিরুদ্ধে ক্যামাক স্ট্রিটের অফিস দখলের অভিযোগ

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ের বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে তৈরি হয় রাজনৈতিক ধুন্ধুমার পরিস্থিতি। এমনকি তৃণমূলের কর্মীদের আটকে রেখে বিলবোর্ড খুলে ফেলা হয় বলেই অভিযোগ। তবে এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেখানে গতকাল ধাক্কা খেতে হয়েছে অভিষেকদের। তবে আজ মালিকপক্ষের অভিযোগের আঙুল উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাদের দাবি, জোর করে দুটি ফ্লোর দখল করে রেখেছিলেন অভিষেক সহ দলীয় কর্মীরা। এমনকি আজ নোটিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) জঙ্গি আফতাবের সেলে ৩ মোবাইল ফোন সহ একাধিক ডিভাইস

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি আফতাব আহমেদ আনসারির প্রেসিডেন্সি জেলের সেলে তল্লাশি চালিয়ে এবার তিন-তিনটি মোবাইল ফোন উদ্ধার হল। এমনকি অভিযুক্তের কাছ থেকে নগদ টাকা সহ একাধিক নিষিদ্ধ ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশের অনুমান, কুখ্যাত সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আফতাব। এমনকি জেলের ভেতরে ইচ্ছা মতো ইন্টারনেট ব্যবহার করত সে। তবে এই ঘটনায় কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, জেলের ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আর মোবাইল ফোনের সহায়তায় অপকর্ম চালাচ্ছিলেন ওই জঙ্গি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) উত্তমকুমারের মামারবাড়িতে পুলিশকে ঘরে আটকে নিগ্রহে গ্রেফতার ৪

সরকারি কাজে বাধা দিয়ে পুলিশকে আটকে নিগ্রহের অভিযোগে একজন মহিলা সহ চারজন অভিযুক্তকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ভবানীপুর এলাকায় উত্তম কুমারের মামার বাড়ি গিরিশভবনে এই ঘটনা ঘটেছে। পুলিশ কর্মীরা থানায় ফোন করে তাদেরকে আটকে রাখার কথা জানালেই অফিসার সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করেন। অভিযোগ, কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়া গত বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে নির্মাণকাজ চলছিল। তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন বাড়িতে বসবাসকারী উত্তম কুমারের এক আত্মীয়। এমনকি ফ্ল্যাট কেনার পর চুক্তি মতো টাকা দেয়নি ক্রেতা। এমন অভিযোগ জানালে দুর্ব্যবহার করেন অভিযুক্তরা। তারপরেই থানায় অভিযোগ জানানো হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পাণ্ডুয়ায়

পান্ডুয়ায় এবার মন্দিরের এক সেবায়েতের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠল, তাও ১১ বছরের নাবালিকাকে। ইতিমধ্যেই অভিযুক্ত ৫৬ বছরের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত রয়েছে আরও এক মহিলা। হুগলির পান্ডুয়া এলাকায় ওই মন্দিরে ওই নাবালিকাটি পুজোর জন্য ফুল তোলা থেকে শুরু করে ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করত। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই ব্যক্তি এরকম নৃশংস ঘটনা ঘটিয়েছেন বলেই অভিযোগ। এমনকি সেই কাণ্ডে ৩৬ বছর বয়সী রুপালী রায় নামের এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন