যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাদেই চলছে উদ্দাম যৌনতা? ভাইরাল ভিডিও

Published:

Jadavpur University

সৌভিক মুখার্জী, যাদবপুর: যাদবপুর ইউনিভার্সিটি (Jadavpur University) নিয়ে এখন রাজ্যের রাজনীতিতে সরগরম। দিন কয়েক আগেই ছাত্র সংগঠন এসএফআই এবং এবিভিপির মধ্যে সংঘর্ষ নিয়ে চরম উত্তেজনা ছড়ায়। তার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করবই। সবাইকেই বন্দেমাতরম সংগীত গাইতে হবে।” ঘোষণা অনুযায়ী গতকাল হলোও তাই। তবে এবার সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই প্রকাশ্যে চলছে যৌনকর্ম! ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।

যাদবপুর ইউনিভার্সিটিতে যৌনকর্মের ভিডিও ভাইরাল

বরাবরই এই ইউনিভার্সিটির ছাত্র সংগঠন ক্যাম্পাস চত্বরে সিসিটিভি ক্যামেরা লাগানো বা পুলিশ আউটপোস্ট বসানোর বিরোধী। তবে কলকাতার বুকে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়কেই এবার কালিমালিপ্ত করছে কিছু তথাকথিত ছাত্র। গতকাল ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাম্পাসের ভিতরই উদ্দাম যৌনতায় লিপ্ত এক যুগল। দূর থেকেই সেই ভিডিওটি কেউ রেকর্ড করেছে বলেই যতদূর সম্ভব অনুমান। @AdityaPalley নামের ফেসবুক হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওর ক্যাপশনে লেখা, “যাদবপুর ইউনিভার্সিটির ভিতরেই চলছে ওপেন এয়ার থিয়েটার। বামপন্থী, নকশাল বা মাওবাদীরা এই ভিডিওটিকে কোনওভাবেই AI বলে দাবি করতে পারবে না।”

আরও লেখা হয়েছে, “ইউনিভার্সিটিটাকেই এরা OYO রুম বানিয়ে নিয়েছে। এবার বুঝতে পারছেন তো কেন এরা ইউনিভার্সিটির সব জায়গায় সিসিটিভি লাগানোর বিরোধী? কেন এরা ইউনিভার্সিটিতে পুলিশ আউটপোস্ট বসতে দেয় না? এগুলি করলে এদের এই অরাজকতা, বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই নৈরাজ্য ধরা পড়ে যাবে। এদের মুখোশের আড়ালে নোংরা মুখটা সকলের সামনেই খুলে যাবে। এই ইউনিভার্সিটির বিরুদ্ধে বলি বলে আমরা যারা যাদবপুর ইউনিভার্সিটির অবামপন্থী ছাত্র, আমাদের উপরেই এত আক্রমণ আসে। অরাজকতা দিনের পর দিন বাড়ছে।”

আরও পড়ুন: মেটাতেই হবে ২২,০০০ কোটি? সুভাষ চন্দ্রের ঋণ কাণ্ডে এবার ময়দানে LIC, HDFC ও Union Bank

তবে ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। এই প্রতিবেদনটি শুধু ভাইরাল ভিডিওর উপর নির্ভর করেই লেখা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই যাদবপুর ইউনিভার্সিটির এই অরাজকতা নিয়ে হুঁশিয়ারি দেন, “এবার ইউনিভার্সিটির উপরে ড্রোন চালাব। কোথায় বসে গাঁজা খাচ্ছে, সব দেখব। নবান্ন থেকেই দেখব সব।” এমনকি গতকাল সভা থেকে তিনি তোপ দেগে বলেন, “ফ্রি প্যালেস্টাইন কেন? লিখুন ফ্রি পাক অধিকৃত কাশ্মীর… বিগত ১৫ বছর তো জামাতিরা পশ্চিমবঙ্গ শাসন করেছে। যাদবপুরের অরাজকতা সব ভাঙব।”