কলকাতায় শহীদ দিবস, তৃণমূল বিধায়ক গ্রেফতার…! আজকের সেরা ১০ খবর (২১ জুলাই)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ জুলাই, মঙ্গলবার। কলকাতায় শহীদ দিবস, তৃণমূল বিধায়ক গ্রেফতার, সিজেপি আন্দোলন নিয়ে অরিজিত সিং, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মমতার সাথে অশান্তি করে মঞ্চ ছেড়ে বাড়ি চলে গেলেন কল্যাণ

শহীদ দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝামেলা করে বাড়ি ফিরে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসলে মমতার নির্দেশে আগে প্রত্যেক কর্মীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই মতোই সবাই বক্তব্য রাখছিলেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের বাইরে গিয়ে প্রায় ২২ মিনিট ধরে টানা বক্তব্য রাখেন। যার কারণে মহুয়া মৈত্র, কীর্তি আজাদ থেকে শুরু করে অন্যান্যরা বক্তব্য রাখতে পারেননি। শেষমেষ মমতার সঙ্গে কথা কাটাকাটি হয়ে তিনি নাকি বাড়ি চলে যান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) এবার CJP আন্দোলন নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং

এবার দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুললেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট লিখেছেন যে, এবার তো আপনারা এখানে ছাত্রছাত্রীদেরকে মারধর করা শুরু করেছেন। আপনাদেরকে একটুও লজ্জা করছে না? আপনারা কি নিজেকে ঈশ্বর বলে মনে করছেন? সবকিছুই মনে রাখা হবে। এমনকি তিনি আরও দাবি করেছেন, আপনারা মতামত জানিয়ে শিক্ষা মন্ত্রকের ইমেইলে মেইল করুন। আপনাদের অধিকারগুলিকে দাবি করুন। অরিজিৎ সিং-র এই মন্তব্য সামনে আসছেই রাজনৈতিক মহলে পড়েছে শোরগোল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কন্ডাক্টরদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ পরিবহন দফতরের এক অনুষ্ঠানে গিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাস কন্ডাক্টরদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গিয়েছে, আগামী আগস্ট মাস থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে। একইদিনে আবার রাজ্যে বাস পরিষেবায় নতুন বাস যুক্ত করার বিষয়ে মুখ খুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন ৪০০টি বাসের জন্য টেন্ডার ডাকলেই অর্থ দেওয়া হবে। ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে নতুন ১০০০টি বাস চালু করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন তিনি। এমনকি ১৫ বছরের বেশি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) শহিদ পরিবারদের মাসে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি

একদিকে মমতার শিবির, একদিকে ঋতব্রত শিবির। দুইদিকে ২১ জুলাই পালন হয়েছে আজ। তবে শহীদ পরিবারগুলির কথা মাথায় রেখে এবার বড় ঘোষণা করেছে ঋতব্রত শিবিরের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শহীদদের পরিবারকে প্রতিমাসে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। তাঁর কথায়, শহীদ দিবসের মঞ্চ কোনও রিয়ালিটি শো এর মঞ্চ নয়। কোনও ক্যাটাওয়াকের জায়গা নয়। কিন্তু এতদিন এভাবেই পালিত হয়ে এসেছে। দিদি কেন এত বছর পার হয়ে গেলেও একুশে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট আনেনি? কেন এই আন্দোলনে গুলি চলেছিল? প্রত্যেকটি শহীদ পরিবারকে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) শহীদ মঞ্চে বিরোধীদের বিশেষ বার্তা মমতার

শহীদ দিবসের মঞ্চ থেকে এবার বিজেপিকে একহাত নিয়ে এমনিতেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর সঙ্গে বেইমানি করা তৃণমূল বিধায়ক ও সাংসদদের আক্রমণ করেছেন তিনি। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, রাত দশটায় স্টেজ ভেঙে দেওয়া হয়, মাইকের তার কেটে দেওয়া হয়েছিল। প্রায় ৬০০ জনের বাইক পাঠানো হয়েছিল। এমনকি তাঁর সঙ্গে বেইমানি করা বিধায়কদের তিনি বলেছেন, বিজেপিতে যান। যত যাবেন তত খুশি হব। যে স্থান শূন্য হবে তা পূরণের জন্য আমার ছাত্র, যুবরা রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পে বড় পদক্ষেপ

এবার আসানসোল-দুর্গাপুর রুটে মেট্রোর কাজের জন্য সার্ভে শুরু হবে বলে খবর প্রশাসন সূত্রে। আসানসোল এবং দুর্গাপুরকে সংযোগকারী প্রস্তাবিত এরিয়াল মেট্রো লাইন স্থাপনের সমীক্ষা পরিচালনার জন্য রাজ্য সরকার সম্প্রতি রাইটসকে নিযুক্ত করেছে। এমনকি এই পরিকল্পনাটি আসানসোলকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার অংশ বলেই দাবি। অগ্রিমিত্রা পাল বলেছেন, আসানসোল এবং দুর্গাপুরের মধ্যে এরিয়াল মেট্রোর জন্য সম্ভাব্য সমীক্ষা পরিচালনার জন্য আমরা রাইটসকে নিযুক্ত করেছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির দিনক্ষণ

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা নিয়ে জলঘোলা নতুন কিছু নয়। কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা অধীর আগ্রহে আদালতের রায়ের দিকেই এখন বসে রয়েছে। অনুমান করা হচ্ছিল, সুপ্রিম কোর্টে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানি হতে পারে। তবে অবশেষে সেই দিনক্ষণ সামনে এল। এদিন কনফেডারেশন অফ স্টেট গভরমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, আগামী ২৩ জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। সেক্ষেত্রে পেনশনভোগী এবং সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) সভায় যাওয়ার আগেই আটক চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

মমতার কালীঘাট সভায় আসবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তবে ঠিক তার আগেই তাঁকে আটক করল পুলিশ। বিধায়কের দাবি, ২১ জুলাইয়ের অনুষ্ঠানকে ভেস্তে দেওয়ার জন্যই তাঁকে আটক করা হয়েছে। আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ কলকাতায় সমাবেশে যোগ দিতে আসবেন বলে তিনি তৈরি হয়েছিলেন। কিন্তু তাঁর বাড়িতে হাজির হয় পুলিশের একটি দল, এবং সেখান থেকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ওঠে, সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি এবং ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয় করা হয়েছিল। তাঁকে চিহ্নিত করতে অসিতকে ডাকা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) রাজ্যে ৫০টি CNG এসি বাসের উদ্বোধন

এবার একধাক্কায় ৫০টি বাসের সূচনা করল পশ্চিমবঙ্গ সরকার। আজ অর্থাৎ ২১ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই বাসের সূচনা হয়েছে বলে খবর। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং, মুখ্য সচিব মনোজ আগারওয়াল, এমনকি প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন থেকে শুরু করে অন্যান্যরা। জানা গিয়েছে, পুরনো ও নতুন রোড মিলিয়ে মোট ২৪টি রুটে এই ৫০টি এসি বাস চলবে। শুভেন্দু অধিকারী পরিবহনমন্ত্রী থাকাকালীন যে রুটগুলি চালু করেছিলেন, তার অনেকগুলি বন্ধ হয়ে গিয়েছিল তৃণমূল আমলে। সেই কারণেই এই নতুন বাস চালু করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) চাকরিপ্রার্থীদের বয়সসীমা বৃদ্ধি

এবার রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতে নির্বাচনের আগে নিজেদের সংকল্পপত্রে চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে আপডেট দিয়েছিল বিজেপি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এতে সরকারি চাকরিপ্রার্থীরা যে উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন