অন্নপূর্ণা যোজনায় গ্রেফতার, CPIM বিধায়ক গ্রেফতার…! আজকের সেরা ১০ খবর (২৫ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ আগস্ট, মঙ্গলবার। অন্নপূর্ণা যোজনায় গ্রেফতার, CPIM বিধায়ক গ্রেফতার, শুভেন্দুকে ঘিরে দুর্গাপুজোর থিম, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শুভেন্দুকে ঘিরেই তৈরি হবে দুর্গাপুজোর থিম

এবার দুর্গাপুজোর থিম বানানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে। জানা গিয়েছে, নন্দীগ্রাম থেকে নবান্ন, শুভেন্দু অধিকারীর গোটা রাজনৈতিক জীবন তুলে ধরা হবে এবার। রুবি মোড়ে অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে প্রতি বছর যে দুর্গাপুজোর আয়োজন করা হয়, সেখানে এবার মুখ্যমন্ত্রীকেই থিম হিসেবে তুলে ধরা হচ্ছে। নন্দীগ্রামের দামাল ছেলের দীর্ঘ রাজনৈতিক জীবনযাত্রা তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। এমনকি মুখ্যমন্ত্রীর ক্ষুদ্রতম একটি মূর্তি বানানো হবে সেখানে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ৫০ বছর পর খুলল বরানগরের বন্ধ জুটমিল

বিজেপি সরকার আসতেই একের পর এক বন্ধ জুটমিল খুলছে, যাতে স্বস্তির হাওয়া বইছে শিল্পাঞ্চলে। ঠিক তেমনই এবার দীর্ঘ ৫০ বছর পর বিজেপি সরকারের হাত ধরে খুলল বরানগরের জুটমিল। ইতিমধ্যেই সেখানে কাজ শুরু হয়েছে, এবং আশার আলো দেখছেন কর্মীরা। সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। তিনি সেখানে জানিয়েছেন, বিগত ৫০ বছর ধরে বরানগরে যে জুটমিল বন্ধ ছিল, সেটি নতুন সরকার খুলে দিয়েছে। প্রায় এক মাস হয়েছে কারখানা খুলেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) অন্নপূর্ণা যোজনা না পেয়ে ভাঙচুর করায় গ্রেফতার ২ মহিলা সহ ৩

অন্নপূর্ণা যোজনা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মহিলাদের বিক্ষোভ। তাদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে নাম। তবে বিক্ষোভ প্রদর্শনের জন্য এবার গ্রেফতার হল দুই মহিলা সহ তিনজন। অভিযোগ, শুক্রবার করিমপুর ২ ব্লক প্রশাসনিক দফতরে শতাধিক মহিলা এবং পুরুষ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়েছিল। এমনকি সরকারি কর্মীদের মারধর থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে বাধা ও কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়। সেই সূত্র ধরেই পুলিশ তিনজনকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) গ্রেফতার উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ

উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। জানা যাচ্ছে, হুগলির চুঁচুড়া থানার পুলিশ তাঁকে উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করেছে। এমনকি তাঁর সঙ্গে দুই জন সিপিএম কর্মীকেও আটক করা হয়েছে। আজ তাদেরকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে। অভিযোগ, গত ১০ আগস্ট চুঁচুড়া ঘড়ির মোড়ে আইনি আইন অমান্য করে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকি অশান্তি পাকানোর অভিযোগ ওঠে তাঁর দুই কর্মীর বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ফুটপাতে দুধ গরম করে ধমক খাওয়া মহিলাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ফুটপাতে দুধ গরম করার অভিযোগে অগ্নিমিত্রা পাল ধমক দিয়েছিলেন শহর কলকাতার এক বৃদ্ধ মহিলাকে, যা এখন রাজ্য-রাজনীতিতে আলোচনার শিরোনামে। তবে আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারের মাধ্যমে সেই মহিলার সঙ্গে সাক্ষাৎকার করলেন, এবং আশ্বাস দিলেন যে ফুটপাতে আর থাকতে হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সীতা দেবী বাচ্চা নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি ওনাকে বলেছি যে আর ফুটপাতে থাকার দরকার নেই। আমরা ব্যবস্থা করে দেবো। পুরসভাকে বলেছি। ওরা যা করার করবে। উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) তৃণমূলের দুই শিবিরকেই সভার অনুমতি হাইকোর্টের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ আগস্ট পালন করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দুই তৃণমূল। তবে এবার সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা ও শর্ত। জানা গিয়েছে, ২৮ আগস্ট বিড়লা তারামন্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউতে ঋতব্রত তৃণমূলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি উপলক্ষ্যে দুই শিবিরেই যেন ১৫ হাজারের বেশি সমর্থক না থাকে, এবং দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে শোভা শেষ করতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) জোকা মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের

ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনে মেট্রোর কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার আদালত জানিয়েছে, জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের জন্য আগামী ৭ দিনের মধ্যেই বিধান মার্কেট এলাকায় কাজ শুরু হবে। তবে আপাতত ওই এলাকা থেকে অস্থায়ীভাবে দোকানদারকে অন্যত্র সরানো হবে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিতভাবেই জানাতে হবে যে, কাজ শেষ হয়ে গেলে ওই দোকানদারদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। এমনকি নতুন জায়গায় জল, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় সমস্ত পরিষেবা সহ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। অবশেষে যোগ্য চাকরিহারারা কিছুটা হলেও স্বস্তি পেলেন। আগামী ৩১ আগস্টের পরেও নিয়োগ সম্পন্ন হওয়া পর্যন্ত তাঁদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, যোগ্যরা ৩১ আগস্ট পর্যন্ত তাঁদের চাকরি চালিয়ে যেতে পারবেন। কিন্তু তার মধ্যেই এসএসসি-কে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে রাজ্যে সরকারের পালাবদলের পর নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হওয়ায় এবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) পুলিশের ৩ মামলায় রক্ষাকবচ পেলেও হাইকোর্টে ধাক্কা অভিষেকের

হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের যুবরাজ। রক্ষাকবচ মামলায় বড় রায় দিয়েছে আদালত। আপাতত রাজ্য পুলিশের দায়ের করা তিনটি মামলায় রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে। অর্থাৎ এর মধ্যে গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু শর্তসাপেক্ষে এই রক্ষাকবচ দেওয়া হয়েছে। প্রথমত, তদন্তে সহযোগিতা করতে হবে এবং দ্বিতীয়ত, চিকিৎসার জন্য শুধুমাত্র তিনি বাইরে যেতে পারবেন। অন্যথা অনুমতি নিতে হবে। অন্যদিকে আজ সব এফআইআর-র মামলা একসঙ্গে শুনানির আবেদন জানালে বিচারপতি তা খারিজ করে দেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বার্ধক্য, বিধবা ভাতা বেড়ে ২০০০

প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। মাসিক বার্ধক্য ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছিল প্রথমে। তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন। ফলে এবার থেকে বার্ধক্য, বিধবা ভাতা মিলবে ২০০০ টাকা করে। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনে ইশতেহারে বিধবা, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। তাই নির্বাচনে জেতার পর সরকার গঠন করে এবার সেই প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন