সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ মে, বৃহস্পতিবার। ঈদে মুখ্যমন্ত্রীর গো-পূজা, অভিষেককে ফের নোটিশ, কল্যাণের বিরুদ্ধে লোকসভায় অভিযোগ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অভিষেকের শান্তিনিকেতনের এলিভেশন ড্রয়িং চাইল কলকাতা পুরসভা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশ আগেই পাঠানো হয়েছিল। আর এবার তাঁর বাড়ির এলিভেশন ড্রয়িং চেয়ে পাঠিয়েছে কলকাতা পৌরসভা। জানা গিয়েছে, বাড়ির সামনে এবং ভিতরের নকশায় কোনরকম বদল ঘটনা হয়েছে কিনা তা জানতেই এই নোটিশ। যদিও তাঁর বাড়ি ভাঙার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আরও ১০ দিন অতিরিক্ত সময় চেয়ে নিয়েছেন। তবে তারই মধ্যে এই এলিভেশন ড্রয়িং পাঠিয়েছে কলকাতা পৌরসভা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) তৃণমূলের পদ ছাড়লেন শান্তনু সেন
এবার তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছেড়ে দিলেন ডাক্তার শান্তনু সেন। এমনকি তিনি ইস্তফা পত্রে লিখেছেন যে, বর্তমান পরিস্থিতির সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না। আরজি কর কান্ড, অভয়া কান্ড, চাকরি বিক্রিসহ বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে তৃণমূলের নাম জড়িয়ে রয়েছে। সেই দলের মুখপাত্র হিসেবে আমি এগুলি সমর্থন করতে পারছি না। তাই আমার মত সম্মতি না দেওয়ার কারণে পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আরজি কর কান্ডের তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) বকরি ঈদে মায়াপুরে গোমাতার পুজো করলেন শুভেন্দু
গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আজ বকরি ঈদ। তবে সেই দিনই মায়াপুরে গো মাতার পূজা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গেছে, প্রথমবার তিনি মায়াপুর ইসকনে গিয়েছেন। আর তাঁকে দেখে ইসকনের সন্ন্যাসীরা স্বাগত জানিয়েছেন। সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করে তিনি সোজা পৌঁছে যান ইসকনের গোশালায়। সেখানে গোমাতাকে খাওয়ানোর পাশাপাশি বিশেষ পুজপাট এবং যজ্ঞ অনুষ্ঠান করেছেন তিনি, যা নিয়ে ধন্যি ধন্যি করেছেন নেট নাগরিকরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) স্কুলে ‘বন্দে মাতরম’ নিয়ে কাটছাঁটের আর্জি শিক্ষকদের
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন যে, প্রত্যেকটি স্কুলে বন্দেমাতরম বাধ্যতামূলক করা হবে। তবে এবার শিক্ষকদের প্রশ্ন, স্কুলের প্রার্থনার জন্য যেটুকু সময় বরাদ্দ তাতে বন্দেমাতরমের সবকটি স্তবক আদৌ গাওয়া সম্ভব কিনা। কারণ, প্রার্থনার সময় বন্দেমাতরমের পাশাপাশি জাতীয় সংগীত গাওয়া হয়। তাছাড়া আবার স্কুলের নিজস্ব প্রার্থনা সংগীতও গাওয়া হয়। আর তৃণমূলের আমলে রাজ্যের সঙ্গীত হিসাবে যোগ করা হয়েছে বাংলার মাটি বাংলার জল। সব মিলিয়ে মোট চারটি গান গাওয়া হচ্ছে। কিন্তু স্কুলে প্রার্থনার সময় ১০ মিনিট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা সিদ্দারামাইয়ার
কর্নাটকে এবার মুখ্যমন্ত্রীর পালা বদল। ইস্তফা দিয়ে দিলেন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী পদে বসে থাকা সিদ্দারামাইয়া। এ কথা তিনি নিজেই জানিয়েছেন। সিনিয়র কংগ্রেসের এই নেতা বুধবার বৈঠকে তাঁর সমস্ত মন্ত্রিসভার সদস্যদের সামনে পদত্যাগের ঘোষণা করেছেন। তবে ডিকে শিবকুমার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন বলেই আশা করা যাচ্ছে। আর সেই প্রসঙ্গে তিনি সম্প্রতি নয়া দিল্লিতে এসেছিলেন, যেখানে তারা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও হাই কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁর পদত্যাগের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) রবিবার টানা ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সূত্রের খবর, আগামী ৩১ মে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রক্ষণাবেক্ষণের কারণে সেতু বন্ধ রাখা হবে। এ বিষয়ে ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে, রবিবার সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সেতু দিয়ে কোনও রকম যানবাহন চলাচল করতে পারবে না। তবে সাময়িকভাবে যানবাহনগুলিকে অন্যান্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে, যে তালিকা ইতিমধ্যেই দিয়েছে কলকাতা পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) মুড়িগঙ্গার উপর জোরকদমে চলছে গঙ্গাসাগর সেতু নির্মাণ
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একেবারে প্রশাসনিক কাজ জোড়কদমে চলছে। আর এবার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজ গতি পেল। কয়েক দিনের মধ্যেই প্রায় ১৪টি থাম তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। আসলে সাগরদ্বীপে যাওয়ার অন্যতম বড় সমস্যা হল মুড়িগঙ্গা নদী। ভাটার সময় দুর্ভোগে পড়ে দর্শনার্থীরা। নৌকা পার হতেও প্রায় ৪৫ মিনিট সময় লাগে। কিন্তু ব্রিজ তৈরি হয়ে গেলে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই সফর সম্পন্ন হয়ে যাবে। যদিও নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) BSF-কে ১৪২ একর জমি দিল রাজ্য সরকার
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার মধ্যে প্রথম পদক্ষেপ ছিল বিএসএফকে বর্ডারের জন্য জমি হস্তান্তর। আর এবার আউটপোস্ট নির্মাণ এবং কাঁটাতারের বেড়া তৈরির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেন্দু অধিকারী মোট ১৪২.৭৯ একর জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছেন। বুধবার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানিয়েছেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এমনকি এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি জমি দেওয়া হয়েছে। সেখানে মোট ৩৮.৮০৫ একর জমি প্রদান করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ কাকলির
গতকালই তৃণমূলের সমস্ত পদ ছেড়েছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এমনকি তিনি নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন। তবে আজ লোকসভার স্পিকার ওম বিড়লাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে চিঠি লিখেছেন। তিনি সেখানে লিখেছেন যে, “আমি আপনার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছি যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নারী-বিদ্বেষী আচরণ মহিলা সাংসদদের বিরুদ্ধে দেখা গেছে। তাঁর উপযুক্ত শাস্তির দরকার।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) হাওড়া-দিল্লি রুটে দুই জোড়া স্পেশাল ট্রেন
ফের হাওড়া-দিল্লি রুটে দুই জোড়া ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। সূত্রের খবর, গ্রীষ্মকালীন যাত্রীদের কথা মাথায় রেখেই নতুন ট্রেনের শুভ সূচনা। ট্রেন নম্বর ০৪০৪৮ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি আগামী ২৮ মে সন্ধ্যা ৬:১৫ মিনিটে দিল্লি থেকে ছাড়বে। পরদিন রাত ১১:৪০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। পাশাপাশি ০৪০৪৭ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ৩০ মে রাত ১:৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। তার পরদিন সকাল ৮:২০ মিনিটে নয়াদিল্লি স্টেশনে পৌছবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










