সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ জুন, মঙ্গলবার। মমতার বাড়িতে সিআইডি, মুখ্যমন্ত্রীর বৈঠকে দেব, দিঘার জগন্নাথ ধাম নিয়ে রাজ্যের ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কথা দিলেন মুখ্যমন্ত্রী
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরেই দেব এই প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এমনকি বিগত সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে আজ কোলাঘাটে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে বিজেপি থেকে শুরু করে তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদরা উপস্থিত থাকেন। আর সেখানে দেব হাজির হয়ে মুখ্যমন্ত্রীকে ঘাটাল মাস্টার প্ল্যানের আর্জি জানান, এবং শুভেন্দু অধিকারী জানান যে, “আমরাই এই কাজ করব”। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) দিঘার জগন্নাথ মন্দির আজ থেকে ‘ধাম’ নয়, জানালেন মুখ্যমন্ত্রী
দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন পর্যন্ত তৃণমূল সরকার এই মন্দিরকে ধাম বলে চালিয়ে আসত। কিন্তু ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি পেয়ে এবার এই মন্দির থেকে ধাম প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে শুধুমাত্র এটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু এতে জগন্নাথ দেবের পূজোতে কোনও খামতি হবে না। আগের মতোই চলবে সবকিছু। আজ পুরীর সাংসদকে দিয়েই ওড়িশার মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন বাংলায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) সরকারি কর্মীদের বদলি নিয়ে বিরাট নির্দেশিকা জারি নবান্নর
এবার সরকারি কর্মচারীদের বদলি নিয়ে বিরাট নির্দেশিকা জারি করল নবান্ন। জানা গিয়েছে, এবার একসঙ্গে ৩৫ জন WBA&AS ক্যাডারের উচ্চপদস্থ আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট অফিসাদেরকে নতুন পদে যোগদান করতে হবে। এমনকি বদলির প্রক্রিয়া সহজ করতে ও প্রশাসনিক ঝামেলা এড়ানোর জন্য আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করা যেতে পারে বলেও বলা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সাধুবাদ জানাচ্ছে রাজ্যবাসী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) মমতার বাড়িতে হানা দিল সিআইডি
এবার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিল সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, আজ হরিশ চ্যাটার্জি রোদে তৃণমূল সুপ্রিমোর বাড়িতেই গিয়েছে তদন্তকারী অফিসাররা। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তল্লাশিতে মমতার বাড়ি এবং তৃণমূল পার্টি অফিসে হাজির হয়েছেন তারা। তবে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন, তাই তিনি বাড়িতেই থাকতে পারেননি। সেই কারণে কেয়ার টেকার হিসেবে নিজেকে দাবি করে মমতার আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানান যে, তাঁরা উপস্থিত না থাকলে অনুমতি দেওয়া হবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) জাহাঙ্গির খানকে বয়কট আইনজীবীদের
গতকালই ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানকে আটক করেছিল রাজ্যের এসটিএফ বাহিনী। আর আজ তাঁকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়েছে। এমনকি একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে সবথেকে বড় ব্যাপার, তাঁর পাশে দাঁড়াতে চায়নি কোনও আইনজীবী। ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাহাঙ্গীর এখন একজন দুষ্কৃতী। মানুষের অনেক ক্ষতি করেছে। সেই কারণেই ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁর পক্ষে কোনও আইনজীবী সওয়াল করবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) আদ্রা ডিভিশনে ১৪ জুন অবধি টানা ছয়দিন বাতিল ট্রেন
ফের যাত্রীদের ভোগান্তি। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হল, ৯ জুন থেকে ১৪ জন অবধি আদ্রা রেলওয়ে ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। সেই তালিকাও দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বাতিল ট্রেনের তালিকায় পড়ছে ট্রেন নম্বর ৬৮০৬১/৬৮০৬২, ৬৮০৯০/৬৮০৮৯, ৬৮০৭৭/৬৮০৭৮। এমনকি ট্রেনগুলি উভয় অভিমুখে বাতিল থাকবে। এছাড়া বিভিন্ন ট্রেনের গন্তব্য সংক্ষিপ্ত করা হয়েছে। আর টাটানগর থেকে ছেড়ে আসা ১৮৬০১ ট্রেনটির পথ পরিবর্তন করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) বাংলার স্কুলগুলোর জন্য যোগ দিবস পালনের নির্দেশ রাজ্যের
রাজ্যের স্কুলগুলোতে শেষ হয়েছে গরমের ছুটি এবং এখন চলছে মর্নিং স্কুল। তবে এর মধ্যেই নতুন বিজ্ঞপ্তি জারি করলে রাজ্য সরকার। জানা গিয়েছে, বাংলার প্রত্যেকটি স্কুলে এবার যোগ দিবস পালন করার নির্দেশিকা জারি করেছে সরকার। সুস্থতা এবং সম্প্রীতির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ। সূত্রের খবর, প্রটোকল মেলে আগামী ২১ জুন যোগ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বিশ্ব রেকর্ড করে গিনিস বুকে নাম তোলার চেষ্টাতে একদিন সমস্ত জেলার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) হরমুজে ভারতীয় নাবিকদের জাহাজে হামলা আমেরিকার
হরমুজ প্রণালীতে ফের অশান্তি। মাঝ সমুদ্রে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা চালাল আমেরিকার সেনা। ওই সময় জাহাজটিতে উপস্থিত ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। এমনকি হামলা চালানোর দায় স্বীকার করেছে আমেরিকা। যে জাহাজটি আমেরিকার সেনা হামলা চালিয়েছে তার নাম মারিভেক্স। মূলত মাদাগাস্কারের একটি পতাকাবাহী জাহাজটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের দিকে যাচ্ছিল। সেই সময়ই আচমকা মার্কিন সেনারা জাহাজটিতে হামলা চালায়। এমনকি গোটা জাহাজ আগুন ধরে যায়। পরবর্তী সময়ে সেটি ডুবে যাওয়ার বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) জাপানের পর নেপালও নিষিদ্ধ করল ভারতের আম
জাপানের পর নেপালও ভারতের আম ব্যান করে দিল। জানা গিয়েছে, খাদ্য নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে কাঠমান্ডু ভিত্তিক কৃষি এবং প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এপ্রিল এবং মে মাসে কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলিতে ভারতীয় আমের বেশ কয়েকটি চালানে অনুমোদিত সীমার থেকে বেশি পরিমাণ রাসায়নিক কীটনাশকের পরিমাণ মিলেছে। সেক্ষেত্রে গুণগত মানের কারণে ভারতীয় কৃষি পণ্য নিষিদ্ধকারী দেশগুলির তালিকায় এবার নেপাল যুক্ত হল। কিন্তু এতে যে ভারতীয় কৃষকদের উপর চাপ পড়ল তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত
গ্রেফতার হল আরও এক তৃণমূল নেতা। তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সূত্রের খবর, সোমবার গভীর রাতে তোলাবাজি সহ হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আসলে বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তের বিরুদ্ধে সল্টলেকের এক ব্যবসায়ী অভিযোগ তুলেছিলেন, তিনি এই ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি টাকা চেয়ে চাপ দিচ্ছিল। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। আপাতত বিধাননগর উত্তর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










