পথকুকুরের যৌনাঙ্গ কাটা, টাকার দরপতন…! আজকের সেরা ১০ খবর (৯ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ সেপ্টেম্বর, বুধবার। পথকুকুরের যৌনাঙ্গ কাটা, টাকার দরপতন, বাংলাদেশি জওয়ান নিহত, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চট্টগ্রামে মহড়ায় চিনা ট্যাঙ্কে বিস্ফোরণে নিহত ২ বাংলাদেশি জওয়ান

বাংলাদেশের চট্টগ্রামে সেনাবাহিনীর মহড়া চলাকালীন চিনা প্রযুক্তিতে তৈরি একটি ট্যাঙ্কে ভয়ংকর বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশি সেনা কর্মীর। এমনকি গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা আধিকারিক। জানা গিয়েছে, চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালীন আচমকা এই দুর্ঘটনা ঘটে। মহড়ার সময় চিন থেকে আনা টাইপ ৫৯ ট্যাঙ্কটি ব্যবহার করা হচ্ছিল। তবে ট্যাঙ্ক থেকে গোলা ছোঁড়ার পরপরই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ডলারের বিপরীতে মুখ থুবড়ে পড়ল ভারতীয় রুপি

ডলারের বিপরীতে ফের মুখ থুবড়ে পড়ল ভারতীয় টাকা। গত কয়েকদিন অনেকটা ঘুরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্র এবং ইরান উত্তেজনার মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছতে বুধবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ২১ পয়সা কমে ৯৪.৯৫-তে দাঁড়িয়ে আছে। এমনকি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা ৯৫ এর স্তরের উপরে উঠে গিয়েছে। বর্তমানে ক্রুড অয়েলের দাম প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি এভাবে তেলের দাম বাড়তে থাকলে টাকার দাম ৯৮ স্তর পর্যন্ত ছুঁতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) যাদবপুর থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীর

যাদবপুর থেকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেরুয়া সম্মান ফেরাতে আজ রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন গোলপার্ক থেকে ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সভা মঞ্চ থেকে তিনি বলেন, “যারা দেশের ভিতর থেকে দেশকে এবং গেরুয়াকে অপমান করছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আবার আসব। আর একবার আসব গীতা পাঠ করতে। আর একবার হনুমান চালিশা পাঠ করতে আসব…. এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি গ্যাংকে আর কিষেনজিকে রেড স্যালুট দেওয়া লোকেদের, আর যারা গেরুয়া তাণ্ডব লিখেছেন তাদের শিকড় সহ তুলে দেব আমি।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) সঙ্গমরত পথকুকুরের যৌনাঙ্গ কাটার অপরাধে গ্রেফতার ব্যবসায়ী

নদিয়ার তাহেরপুরে ন্যাক্কারজনক ঘটনা। পথকুকুরের সঙ্গে পাশবিক নির্যাতন করলেন মাংস ব্যবসায়ী। জানা গিয়েছে, সঙ্গমে লিপ্ত থাকা দুই পথকুকুরের মধ্যে একটি কুকুরের যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছেন তিনি। গুরুতর আহত কুকুরটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য তৈরি হয়। পরে পশুপ্রেমীরা এসে আহত কুকুরটিকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করে। এমনকি পুলিশ ওই মাংস ব্যবসায়ী মানিক দাসকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বনগাঁ আদালত থেকে গ্রেফতার ৩ ভুয়ো আইনজীবী

বনগাঁ আদালতে লোন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শেষে প্রতারকদের পুলিশের হাতে তুলে দিয়েছে অন্যান্য আইনজীবীরা। বিকেলবেলা কালো কোট, প্যান্ট পরে একজন যুবক এবং দু’জন যুবতী আসে। আর সেখানে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। তা দেখে অন্যান্য আইনজীবীরা ছুটে আসেন এবং তিনজনকেই আদালত চত্বরে বসিয়ে রাখেন। তাদের বিষয়ে জানতে ছুটে আসেন প্রতিনিধিরা। জানা যাচ্ছে, শংকর ঘোষ নামে এক যুবককে ঋণ দেওয়ার নাম করে সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিল। এভাবে হাজার হাজার টাকা হাতানো হচ্ছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ১৫ দিন বাংলার স্কুলগুলির জন্য নয়া নির্দেশ শিক্ষা মিশনের

রাজ্যে সরকার পরিবর্তন হতেই পড়ুয়াদের জন্য একাধিক নিয়ম চালু করেছে বিজেপি সরকার। তবে চলতি ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি স্কুলে স্বচ্ছতা পক্ষ ২০২৬ পালিত হবে বলে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি এর আওতায় গাছ লাগানো থেকে শুরু করে শপথ গ্রহণ, হাত ধোয়া, রচনা বা বক্তৃতার মতো বিভিন্ন কর্মসূচি পালন হবে। পাশাপাশি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ই-বর্জ্য সচেতনতা ও সংগ্রহের বিশেষ অভিযান চলবে বলেও জানা গিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ‘বাগবাজারে দুর্গাপুজো হবেই’ ঘোষণা কমিটির

বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো বন্ধ হওয়া নিয়ে যে জল্পনা ছড়িয়ে পড়েছিল, তার ইতি টানলেন পুজো ম্যানেজিং কমিটির সদস্য তরুণ দেবনাথ। রাজ্যে পালাবদলের পর বিজেপির প্রথম দুর্গাপুজো এবার। তবে ১০৮ বছরের প্রাচীন বাগবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি নিয়ে সংঘাতের জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, সম্প্রতি দুই পর্যবেক্ষকের নজরদারিতে সাধারণ সম্পাদক ও চারজন সদস্য নির্বাচনে ভোটাভুটি হয়েছে। সেক্ষেত্রে সাধারণ সম্পাদকের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ৩৩টি করে ভোট পেয়েছেন। ফলে পুজো হবে বলেই নিশ্চয়তা দিয়েছেন তরুণ দেবনাথ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) পুজোর আগে শহরের ৯১৯টি গেস্ট হাউস বন্ধের নোটিশ পুরসভার

পূজোর আগে তৎপর প্রশাসন। শহর কলকাতার ৯১৯টি গেস্ট হাউস বন্ধের নোটিশ পাঠাল কলকাতা পৌরনিগম। দিন কয়েক আগে কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনার পর গেস্ট হাউসগুলি পরিদর্শন করতে গিয়েছিল আধিকারিকরা। তবে সেখানে ৯৬০টি গেস্ট হাউস পরিদর্শন করে দেখা যায় যে, তার মধ্যে ৯১৯টিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং লাইসেন্স নেই। যে কারণে সেগুলিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পুজোর আগে তারা যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক দেখাতে পারে, তাহলে সেগুলি আবার খোলা হবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) কৌশিকী অমাবস্যায় হাওড়া-রামপুরহাট লাইনে অতিরিক্ত কোচ ও স্পেশাল ট্রেন

কৌশিকী অমাবস্যাকে নজরে রেখে এবার ট্রেনের যাত্রী সংখ্যা বৃদ্ধির কারণে বিশেষ কিছু ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করা হল। পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রামপুরহাট থেকে হাওড়াগামী বহু ট্রেনে কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর অবধি অতিরিক্ত কোচ নিয়ে চলাচল করবে। পাশাপাশি শহীদ এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস এবং আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেসেও অতিরিক্ত কোচ যুক্ত থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) জলপাইগুড়িতে ছাত্রদের মারে মাথা ফাটল হেড মাস্টারের

জলপাইগুড়িতে শিক্ষক দিবসের খাওয়ানো নিয়ে তৈরি হল ধুন্ধুমার কাণ্ড। ছাত্রদের মারে রীতিমতো মাথা ফাটল প্রধান শিক্ষকের। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আসলে গত শনিবার শিক্ষক দিবস ছিল। ওইদিন হাফডে থাকায় আর বিশেষ কিছু খাওয়া-দাওয়া হয়নি জলপাইগুড়ি জেলা স্কুলে। ছাত্রদের দাবি, ওই দিনই প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই তাদের আশ্বাস দিয়েছিলেন যে, মঙ্গলবার মিড ডে মিলে স্পেশাল মেনু থাকবে। তবে গতকাল শিক্ষক দিবসের বিশেষ খাওয়ানোকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়। এমনকি ছাত্রদের হামলায় শিক্ষকের মাথা পর্যন্ত ফাটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন