অভিষেকের অফিসে ভাঙচুর, বেতন বৃদ্ধির ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (২৭ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার। অভিষেকের অফিসে ভাঙচুর, বেতন বৃদ্ধির ঘোষণা, হাইকোর্টে মমতার তৃণমূল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) আজাদি স্লোগান দিলেই গ্রেফতার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, কাশ্মীর মাঙ্গে আজাদি বাক্য উচারণ করলেই এবার গ্রেফতার করবে পুলিশ। মিডিয়া হাউজের কনক্লেভ অনুষ্ঠানে যোগদান করে তিনি জানিয়েছেন, যে সমস্ত ব্যক্তি দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকবে বা যারা বাংলার মাটিতে থেকে ভারত তেরে টুকরে হোঙ্গে বা কাশ্মীর মাঙ্গে আজাদির মতো স্লোগান তুলবেন, তাদের গ্রেফতার করবে পুলিশ। বাংলার মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী কার্যকলাপ বা স্লোগান দিলেই সোজা গ্রেফতার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পুজোর আগেই বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের ভাতা

পুজোর আগেই বাড়ল রাজ্য এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বেতন। আগে তারা মাসে ১০,০০০ টাকা করে বেতন পেতেন। তবে সরকারের নির্দেশিকা অনুযায়ী, এবার মাসিক বেতন বেড়ে দাঁড়িয়েছে ১২,০০০ টাকা। এই ২০০০ টাকা বেতন বৃদ্ধি কার্যকর হচ্ছে ১ আগস্ট ২০২৬ থেকেই। এ বিষয়ে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে, বিষয়টি দীর্ঘদিন ধরে বিবেচনাধীন ছিল। অবশেষে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) মুখ্যমন্ত্রীকে আক্রমণ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে আজ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী হানা দেয়। এমনকি পার্টি অফিসের বাইরে অবৈধ হোর্ডিং খোলার দাবি তোলে কেএমসি। তবে সেখানে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। এমনকি অভিষেক জানান, “আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির পুলিশ। সূর্যাস্তের পরে এরা তালা ভেঙে ঢুকছে। আমাদের জায়গায় আমাদের ঢুকতে দিচ্ছে না।” বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) KMC এলাকার পেনশন প্রাপকরা পাচ্ছেন বকেয়া ডিএ

এবার সুখবর পেলেন বাংলার পেনশন প্রাপকরা। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঢুকতে শুরু করল বকেয়া টাকা। কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের টাকা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা অবশেষে মিটল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনারদের টাকা ঢুকতে আরম্ভ করেছে। যারা আজ পাননি তারা হয়তো কাল পাবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) নিউটাউনে উদ্বোধন হল অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’

নিউটাউনে আদানি গ্রুপের ১০০০ বেডের স্পেশালিস্ট হাসপাতাল তৈরি হবে একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার লারসেন অ্যান্ড টুব্রো এবং এলটিআইমাইন্ডট্রি-র উদ্যোগে তৈরি প্রযুক্তি ক্যাম্পাস উদ্বোধন হল নিউটনের সিলিকন ভ্যালিতে। এই ক্যাম্পাসের নাম রাখা হয়েছে আনন্দ নিকেতন। জানা গিয়েছে, ৭ লক্ষ ৭৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে এই ক্যাম্পাস তৈরি করা হয়েছে। এমনকি একসঙ্গে ৫৮০০ জন কর্মসংস্থানের সুযোগ পাবেন এখানে। সাইবার সিকিউরিটি থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক প্রযুক্তি নিয়ে গবেষণা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) নেপালে ঘুরতে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ

ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হয়েছেন শতাধিক মানুষ। নেপালে গিয়ে এবার নিখোঁজ হলেন মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। বিপর্যয়ের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বলেই খবর। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন তাঁর স্বামী তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি জানিয়েছেন, গত ২১ আগস্ট কলকাতার একটি পর্যটন সংস্থা ৩২ জনের একটি দল নিয়ে নেপালের মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই দলে ছিলেন তাঁর স্ত্রী শর্মিষ্ঠা। তবে দুর্ঘটনার আগে পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা গেলেও ফোনে পাওয়া যাচ্ছে না এখন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) হাইকোর্টে দ্বারস্থ মমতার তৃণমূল

ফের ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। চারটি অ্যাকাউন্ট খোলার দাবি তুলেছেন তারা। এমনকি কর্মীদের বেতন দেওয়ার ফান্ড নেই বলেই দাবি মমতা শিবিরের। এমনিতেই ৪৪০ কোটি টাকা লেনদেনের হিসাব না মেলায় তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল ইডি। তবে হরিশ মুখার্জী রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় তৃণমূলের চারটি অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টগুলি পরে কলকাতা পুলিশ ফ্রিজ করায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। তবে আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করেনি আজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) সন্দীপ ঘোষের জামিন নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

আরজি কর মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ধর্ষণ এবং খুনের মামলায় আগে জামিন পেলেও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় তিনি জামিন পাননি। তবে এবার তাঁর জামিনের আর্জি শুনে সিবিআই-র বক্তব্য শুনতে চাইল দেশের শীর্ষ আদালত। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে খবর। তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অবস্থান স্পষ্ট জানাতে হবে। আসলে খুনের মামলার পাশাপাশি কোটি কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রথম মামলায় জামিন পেলেও এই অনিয়মের অভিযোগে জামিন পাননি তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ট্রেন ও স্টেশন নোংরা করলে দ্বিগুণ জরিমানা

এবার থেকে রেলস্টেশন এবং ট্রেনে আবর্জনা ফেলার জন্য জরিমানার টাকা বৃদ্ধি করল রেল। যদি নোংরা করা হয়, তাহলে সেই ব্যক্তির থেকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হবে। গত ২৪ আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রক জানিয়েছে, রেলওয়ে আইন ১৯৮৯ এর বিভিন্ন ধারা প্রয়োগ করে কেন্দ্র সরকার ভারতীয় রেলওয়ের বিধিমালা ২০১২ সংশোধন করার জন্য নতুন বিধিমালা তৈরি করেছে। আগে এই ফাইন ছিল ৫০০ টাকা। তবে এখন তা বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা। এমনকি তাকে আদালতে হাজির পর্যন্ত করা হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) দিঘায় উদ্ধার অন্ধ্রপ্রদেশের ৭ মৎস্যজীবী

দীর্ঘ ২৮ দিন পর নিখোঁজ হয়ে যাওয়া অন্ধ্রপ্রদেশের ৭ মৎস্যজীবীকে উদ্ধার করা হল দিঘায়। গতকাল অর্থাৎ বুধবার দিঘার মোহনা থেকে ১০০ কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে তাদের বিকল ট্রলার। ৬ জনের শরীর সুস্থ থাকলেও তাদের মধ্যে একজনের অবস্থা খারাপ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেই খবর। সকাল সাতটা নাগাদ কালিগঙ্গার ট্রলারের মৎস্যজীবীরা হঠাৎ হলুদ রঙের একটি ট্রলার ভাসতে দেখেন। তারপর তারা জানতে পারেন যে সেটি অন্ধ্রপ্রদেশের ট্রলার। ট্রলারটির নাম শ্রী মুথিয়ালাম্মা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন