তৈরি থাকুন, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ দফায় দফায় ঝড় বৃষ্টির দাপট শুরু হয়েছে বাংলাজুড়ে। সেইসঙ্গে দীর্ঘ ভ্যাপসা গরম থেকেও মুক্তি মিলেছে। কত কয়েকদিনের ভ্যাপসা গরমে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল সকলের। দেখা মিলছিল না ঝড় বৃষ্টির। তবে এবার ছবি অনেকটাই বদলে গিয়েছে। সকাল বিকেল প্রবল ঝড় বৃষ্টি পাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলি। আজ শুক্রবারও বাংলার জেলায় জেলায় রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে হলুদ কমলা সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

আরও পড়ুনঃ ১ জুন থেকেই বদলে যাচ্ছে LPG সংক্রান্ত একাধিক নিয়ম

আগামীকালের আবহাওয়া

শনিবারেও অব্যাহত থাকবে ঝড় বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিন উত্তরবঙ্গের দুই একটি জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাংলা এবং ওড়িশা উপকূলে আজ ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে তুমুল হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।