এক রাতেই চিংড়িঘাটা মেট্রোর ৫০% কাজ শেষ, আটকে ছিল পুরনো সরকারের জন্য!

Published:

Chingrighata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার জলঘোলা কম করেনি। মাত্র ৩৬৬ মিটার কাজের জন্য এতদিন ধরে ঝুলে রয়েছে এই রুট। তবে রাজ্যে বিজেপি (Bharatiya Janata Party) সরকার ক্ষমতায় আসতেই মিটে গেল সব সমস্যা। গতকাল অর্থাৎ ১৫ মে থেকে শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। আর সবথেকে বড় ব্যাপার, মাত্র একদিনের ব্যবধানেই ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেই দাবি করা হচ্ছে। তাহলে কি আগের সরকারের গাফিলতি?

বিজেপি আসতেই মিটে গেল চিংড়িঘাটা মেট্রোর সমস্যা

আসলে এতদিন পর্যন্ত নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো করিডর অর্থাৎ অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা ক্রসিং এর কাছে সামান্য ৩৬৬ মিটারে আজ বাকি ছিল, যা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা পোহাতে হয়েছে। সবথেকে বড় ব্যাপার, এই সামান্য কাজ আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের সরকার আদালত পর্যন্ত ছুটেছিল। তবে বিজেপি আসতেই মিটে গেল সমস্ত সমস্যা। শুরু হল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। আর একদিনেই মাইলফলক ছুয়ে ফেলল মেট্রো কর্তৃপক্ষ।

যদিও অনেকদিন আগে থেকেই স্বস্তি পাওয়ার কথা ছিল সাধারণ মানুষের। তবে তৃণমূল কংগ্রেসের সরকার তা হতে দেয়নি। সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যে অরেঞ্জ লাইনের মেট্রো চালানো যাচ্ছে না, তার নেপথ্যে একমাত্র এই চিংড়িঘাটা ক্রসিং-র ৩৬৬ মিটারের মিসিং লিঙ্ক সমস্যা করছিল। কারণ, মাসের পর মাস এই কাজের অনুমতি প্রদানের বিষয়টি মমতা ব্যানার্জির সরকার আদালতে ঝুলিয়ে রেখেছিল। এমনকি তাঁকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল।

তবে এবার রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আর প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই ৩৬৬ মিটার অংশে জুড়ে ফেলার কাজ। জানা যাচ্ছে, দুই দফায় দুটি সপ্তাহে কাজ হবে। প্রথম দফায় আগামী ১৮ মে সকাল আটটা পর্যন্ত কাজ চলবে। গতকাল রাত আটটা থেকেই শুরু হয়েছে কাজ। আর দ্বিতীয় দফার কাজ হবে আগামী সপ্তাহের শুক্রবার রাত আটটা থেকে, আর চলবে ২৫ মে সকাল আটটা পর্যন্ত।

আরও পড়ুন: তারস্বরে লাউডস্পিকারে নিষেধাজ্ঞা চাপাতেই গোঁসা! আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা

যেমনটা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে ইএম বাইপাসের উল্টোডাঙ্গামুখী অংশের ৩১৭ নম্বর ও ৩১৮ নম্বর স্তম্ভের মধ্যে কংক্রিট গার্ডার বসানো হবে। আর তার পরের সপ্তাহে ৩১৮ নম্বর এবং ৩১৯ নম্বর স্তম্ভের মধ্যে গার্ডার বসানো হবে। এটুকু জুড়ে গেলেই সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলার কাজ প্রশস্ত হবে। এমনকি প্রথম দিনেই প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেই খবর।