দুর্গাপুজোর আগেই রাস্তায় নামছে ৬০০ নতুন বাস, হয়ে গেল ঘোষণা

Published:

Durga puja 2026 Bus

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো (Durga Puja 2026) আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে অনেকের কেনাকাটি অবধি শুরু হয়ে গিয়েছে। চলছে খুঁটিপুজোও। পুজোকে ঘিরে এক কথায় আবারও সকলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। আপনিও কি এই পুজোয় বাসে (Bus) করে এদিকে সেদিক ঘুরে ঠাকুর দেখার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আসলে প্রতি বছর পুজোর ভিড়কে নজরে রেখে পশ্চিমবঙ্গ সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। এবারের পুজোয় শয়ে শয়ে বাস রাস্তায় চলতে দেখা যাবে। সংখ্যাটা নেহাত কম নয়।

এবার পুজোয় রাস্তায় নামছে ৬০০টি বাস

হ্যাঁ ঠিকই শুনেছেন। সকলের সুবিধার কথা মাথায় রেখে দুর্গাপুজোয় ৬০০টি বাস চালাবে সরকার। এর ফলে যতই রাত বা ভোর হোক না কেন, রাস্তায় পর্যাপ্ত বাস পেয়ে যাবেন সকলে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘উৎসবের মরশুমে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ করতে পুজোর আগেই রাস্তায় নামছে ৬০০টি নতুন বাস। শুধু পুজো নয় – আগামী মার্চের মধ্যে ১,০০০টি নতুন সরকারি বাস নামানোর পরিকল্পনা।’

আরও পড়ুনঃ মানবসেবার উদ্দেশ্যে ছাড়েন মাইক্রোসফটের চাকরি, UPSC ক্র্যাক করে আজ IAS গার্গী

এই বাসের ফলে উৎসবের সময়ে এক জায়গা থেকে অন্য প্রান্তে যাতায়াত করা আরও সহজ হবে সেটা বলাই বাহুল্য। তাঁর পোস্ট অনুযায়ী, পুজোর আগেই ৬০০টি বাস রাস্তায় নামছে। এরপর আগামী বছরের মধ্যেই আরও ১০০০টি নতুন সরকারি বাস নামবে। উপকৃত হবেন সাধারণ মানুষ।

বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর

এর আগে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ ঘোষণা করেছেন যে, দুর্গাপুজো-র আগে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের রাস্তায় ৫০০–৬০০টি নতুন বাস চালু করতে প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ২০২৭ সালের মার্চ মাস নাগাদ সারা রাজ্যে আরও ১,০০০টি নতুন বাস যোগ করা হবে। যাইহোক, এখন দেখার সরকার এই নিয়ে কেমন বন্দোবস্ত করে।