সহেলি মিত্র, কলকাতাঃ নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে এবার কিছু ভালো হওয়ার বিষয়ে আশাবাদী সরকারি কর্মীরা। সকলের কি অবশেষে সুদিন ফিরবে? মিলবে দাবি মতো বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance)? এখন সেই প্রশ্নই তুলছেন সকলে। এখন সকলের নজর ১৮ মে-র বৈঠকের দিকে। এদিনের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী DA, সপ্তম বেতন পে কমিশন সহ একগুচ্ছ ঘোষণা করতে পারেন। তবে এরই মাঝে ফেসবুকে নতুন করে বিস্ফোরণ ঘটালেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
DA নিয়ে বিস্ফোরক দাবি
পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল সরকার এপ্রিল মাস থেকে ৪ শতাংশ দিয়ে দেওয়ার ঘোষণা করেছিল বিধানসভায়। কয়েক মাস আগে অবধি সকলে ১৮ শতাংশ হারিয়ে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। তবে এই ৪ শতাংশ যদি লাগু হয় তাহলে সকলে ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াবে ২২ শতাংশ। যদিও এই বিষয়ে প্রাক্তন সরকার বা বর্তমান সরকারের তরফের কোনোরকম উচ্চবাচ্য করা হয়নি। এরই মাঝে ফেসবুকে মলয় মুখোপাধ্যায় জানালেন ষষ্ঠ বেতন পে কমিশনের মহার্ঘ্য ভাতার ফারাক ৪২ শতাংশ।
কবে থেকে মিলবে ডিএ?
তিনি আরো জানান, বিগত সরকার এপ্রিল মাস থেকে ৪% ডিএ দেওয়ার কথা বিধানসভায় ঘোষণা করলেও তা না দেওয়ার কারণে আজও ষষ্ঠ বেতন পে কমিশনে কেন্দ্র ও রাজ্যের ফারাক গিয়ে দাঁড়ালো ৪২ শতাংশ। বর্তমান সময় রাজ্য সরকারি কর্মীরা এখনো অবধি ১৮ শতাংশ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৬০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে দুই জায়গার মধ্যে ফারাক কতটা তা যথেষ্ট বোঝাই যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, সরকার কি তবে শীঘ্রই সকলেই DA বৃদ্ধির বিষয়ে কোনো রকম ঘোষণা করতে পারে? আর যদি ঘোষণা করো তাহলে কবে থেকে সকলে ভাতা পাবেন?
আরও পড়ুনঃ বাংলার রাস্তায় নতুন বিপ্লব! NHAI ও NHIDCL-র হাতে ৭ জাতীয় সড়ক তুলে দিচ্ছে নবান্ন
আশা করা হচ্ছে, জুন মাস থেকে সকলের এই বাড়তি ৪ শতাংশ ভাতা মিলতে শুরু করবে। আগামী ১৮ই মে মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকার মহার্ঘ ভাতা (ডিএ) এবং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিতে পারে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন যে এই বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলি গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। ফলে আশা করাই যায় সরকার এই বিষয়ে কোনও ঘোষণা করতে পারে শীঘ্রই।










