অনন্যা সরকার, কলকাতা: হলদিয়াবাসীদের জন্য সুখবর। এবার এসি বাসে চেপে আরামদায়কভাবে মায়াপুরের ইসকনের (ISKCON) মন্দির ভ্রমণের ব্যবস্থা করলো শ্রীধর পরিবহন। চালু হয়েছে নতুন হলদিয়া – মায়াপুর (Haldia Mayapur Bus) এসি বাস পরিষেবা। এটি হলদিয়া দুর্গাচক থেকে ডানলপ হয়ে সরাসরি পৌঁছাবে মায়াপুরের ইসকন মন্দির। আসুন এই বাসটির সময়সূচি ও সম্পূর্ন রুটটি দেখে নেওয়া যাক।
হলদিয়া দুর্গাচক থেকে মায়াপুর ইসকন যাওয়ার এসি বাসের রুট ও সময়সূচি
শ্রীধর পরিবহনের (Sreedhar parivahan) নতুন এসি বাসটি যাবে ভায়া দুর্গাচক – ব্রজলালচক – নন্দকুমার হাইরোড – রামতারক – মেচেদা – কোলাঘাট – বাগনান – উলুবেড়িয়া – পাঁচলা – কোনা এক্সপ্রেসওয়ে – দক্ষিনেশ্বর – ডানলপ – এয়ারপোর্ট – বারাসাত – জাগুলি – চাকদা – রানাঘাট – ফুলিয়া – শান্তিপুর বাইপাস – কৃষ্ণনগর – বাহাদুরপুর – মায়াপুর মোড় – চৌগাছা, শোনডাঙ্গা – বামনপুকুর হয়ে মায়াপুর ইসকন মন্দির।
হলদিয়া দুর্গাচক – মায়াপুর ইসকনগামী এই বাসটি মায়াপুর যাওয়ার সময় –
- দুর্গাচক থেকে ছাড়বে – সকাল ৫:৫০-এ।
- নন্দকুমার থেকে ছাড়বে – সকল ৬:৪০-এ।
- ডানলপ ব্রীজ থেকে ছাড়বে – সকাল ৮:৩০-এ।
- এয়ারপোর্ট থেকে ছাড়বে – সকাল ৮:৪০-এ।
- বারাসাত থেকে ছাড়বে – সকাল ৯:০০-এ।
- রানাঘাট থেকে ছাড়বে – সকাল ১০:৩০-এ।
- কৃষ্ণনগর থেকে ছাড়বে – বেলা ১১:০০-এ।
- মায়াপুর পৌঁছাবে – বেলা ১১:৩০-এ।
আরও পড়ুন: ফের দাম বাড়ল CNG -র, আরও ব্যয়বহুল হবে অটো, ক্যাবে ওঠা?
আর হলদিয়া দুর্গাচক ফেরার সময় এই এসি বাসটি –
- মায়াপুর থেকে ছাড়বে – দুপুর ২:০০-এ।
- কৃষ্ণনগর থেকে ছাড়বে – দুপুর ২:৩০-এ।
- রানাঘাট থেকে ছাড়বে – দুপুর ৩:০০-এ।
- বারাসাত থেকে ছাড়বে – বিকেল ৪:৩০-এ।
- এয়ারপোর্ট থেকে ছাড়বে – বিকেল ৪:৫০-এ।
- ডানলপ ব্রিজ থেকে ছাড়বে – বিকেল ৫:০০-এ।
- নন্দকুমার থেকে ছাড়বে – সন্ধ্যা ৬:৫০-এ।
- দুর্গাচক পৌঁছাবে – সন্ধ্যা ৭:৪৫-এ।










