অনন্যা সরকার, বর্ধমান: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এরাজ্যের বাস পরিষেবার উন্নতিতে রাজ্য সরকারের তরফে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র, দিঘায় যাওয়ার একাধিক নতুন বাস রুট চালু হয়েছে। তাই ট্রেন টিকিটের ঝামেলা ছাড়াই বাড়ির খুব কাছ থেকেই এসি, নন এসি, স্লিপার বা সিটার বাসে করে আরামে দিঘা পৌঁছে যাওয়া আরও সহজ হয়ে উঠেছে। এখন যেমন বর্ধমান থেকে কামারপুকুর আরামবাগ হয়ে দিঘা যাওয়ার নতুন বায়ো টয়লেট যুক্ত এসি সিটার স্লিপার বাস পরিষেবা চালু হয়েছে (Bardhaman Digha Bus)। আসুন তাহলে এই নতুন বাসটির রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
বর্ধমান – দিঘা এসি বাসের রুট ও টাইমটেবিল
দিঘা থেকে কামারপুকুর, আরামবাগ হয়ে বর্ধমানগামী কালোসোনা ড্রিমলাইন এসি সিটার স্লিপার বাসটি বর্ধমান যাওয়ার সময় –
- দিঘা থেকে ছাড়বে – সকাল ৯:২০-তে।
- রামনগর থেকে ছাড়বে – সকাল ৯:৩৫-এ।
- কাঁথি থেকে ছাড়বে – বেলা ১০:২০-তে।
- হেঁড়িয়া থেকে ছাড়বে – বেলা ১১:০০-টায়।
- নন্দকুমার থেকে ছাড়বে – বেলা ১১:৩৫-এ।
- কোলাঘাট থেকে ছাড়বে – দুপুর ১২:১০-এ।
- মেছোগ্রাম থেকে ছাড়বে – দুপুর ১২:২৫-এ।
- ঘাটাল থেকে ছাড়বে – দুপুর ১:০৫-এ।
- আরামবাগ থেকে ছাড়বে – দুপুর ২:০৫-এ।
- সেহেরাবাজার থেকে ছাড়বে – দুপুর ২:৪০-এ।
- বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড – দুপুর ৩:০৫-এ।
আরও পড়ুনঃ পেট্রোল বা বিদ্যুতে নয়, জলে চলবে বাইক! প্রস্তুত ভারতের প্রথম হাইড্রোজেন মোটরসাইকেল
বর্ধমান থেকে দিঘা আসার সময় বাসটি
- আলিশা বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – রাত ৯:৩০-টায়।
- সেহেরাবাজার থেকে ছাড়বে – রাত ৯:৫৫-এ।
- আরামবাগ থেকে ছাড়বে – রাত ১১:০৫-এ।
- ঘাটাল থেকে ছাড়বে – রাত ১২:০৫-এ।
- মেছোগ্রাম থেকে ছাড়বে – রাত ১:০৫-এ।
- কোলাঘাট থেকে ছাড়বে – রাত ১:২০-তে।
- নন্দকুমার থেকে ছাড়বে – রাত ১:৫৫-এ।
- হেঁড়িয়া থেকে ছাড়বে – রাত ২:৩০-এ।
- কাঁথি থেকে ছাড়বে – রাত ৩:১০-এ।
- রামনগর থেকে ছাড়বে – ভোর ৩:৫৫-এ।
আরও পড়ুন: যাতায়াত হবে আরও দ্রুত, বাংলা ও বিহার পাচ্ছে দুটি নতুন বাইপাস রেল লাইন, দেখুন রুট
দিঘা – বর্ধমান এসি সিটার স্লিপার বাসটি যাবে ভায়া রামনগর – কাঁথি – হেঁড়িয়া – বাজকুল – নন্দকুমার মেছোগ্রাম – খুকুড়দহ – গৌরা – দাসপুর – ঘাটাল ক্ষীরপাই – রামজীবনপুর – হাজিপুর – কামারপুকুর – আরামবাগ – উচ্চালন – সেহেরাবাজার – বর্ধমান (আলিশা বাসস্ট্যান্ড)। আপাতত এই বাসটি বোলপুর এবং তারাপীঠের ওপর দিয়ে যাচ্ছে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
এই প্রিমিয়াম এসি বাসটিতে বায়ো-টয়লেট, ফ্রি ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, এলইডি লাইট, সিসিটিভি কভারেজ, শু র্যাক, জলের বোতল রাখার জায়গা, আরামদায়ক সিট ও শোয়ার ব্যবস্থা মিলবে। ফোন করে ও অনলাইনে এই বাসে অগ্রিম সিট বুক করতে পারবেন যাত্রীরা। অনলাইনে রেডবাস (redBus), আভিবাস (Abhibus) এবং কালোসোনা ড্রিমলাইনের (Kalosona Dreamline) ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন।










