কণ্ঠস্বর বিতর্কে হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের! দ্রুত শুনানির আবেদন ফেরালেন বিচারপতি

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: লাভ হল না কিছুই, ফের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদন ফেরাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিছুদিন আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন, মূল মামলা যেখানে বিচারাধীন সেখানে এই মামলা শুনানি হতে পারে। সেই মতো অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন নিয়ে আজ হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, মঙ্গলবারের আগে কোনও আবেদন শোনা হবে না। বিপাকে পড়লেন মমতাপন্থী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিতর্ক

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে ‘ডিজে’ বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। আর সেই মামলার তদন্তে নেমেছিল CID। সেই মতো অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। এক্ষেত্রে আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিলেও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বক্তব্য, ওই কণ্ঠস্বর যে তাঁরই, সে কথা তিনি অস্বীকার করেননি। তা হলে কেন আবার নমুনা সংগ্রহ?

আজও আর্জি খারিজ করলেন বিচারপতি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ৩০ জুন বিধাননগর আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই দিন আদালতে যাননি অভিষেক। উল্টে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান তিনি। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, মূল মামলা যেখানে বিচারাধীন, সেখানেই অভিষেকের আবেদনের শুনানি হতে পারে। এরপরই আজ, অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন নিয়ে আজ হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, মঙ্গলবারের আগে কোনও আবেদন শোনা হবে না। এদিকে আগামী ৮ জুলাই অভিষেকের কন্ঠস্বরের নমুনা নেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি? ফোন করে জেনে নিন কারণ, চালু হল হেল্পলাইন নম্বর

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন না, তখন সিআইডি-র তরফ থেকে জানানো হয়, তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছেন। আর এই কথা শোনার পর বিচারক আগামী ৮ জুলাই এসিজেএম আদালতে ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন দেখার অভিষেক পরবর্তী পদক্ষেপ হিসেবে কী সিদ্ধান্ত নেন।

google button