কথা মতোই কাজ, সরকারি চাকরিতে বয়সসীমা বাড়াল রাজ্য সরকার, কোন গ্রুপে কত?

Published:

Government Job Age Limit

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠনের পর প্রথম মন্ত্রী সভাতেই কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। সেই কথাই অবশেষে রাখলেন তিনি। হ্যাঁ, সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (Government Job Age Limit) বাড়ানো হল রাজ্য সরকারের তরফ থেকে। এ বিষয়ে নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বয়সের জন্য সমস্যা হচ্ছিল, তাদের জন্য বিরাট সুখবর। কোন কোন চাকরিতে কত মেয়াদ বাড়ল?

সরকারি চাকরিতে বয়সের ঊর্ধসীমা বৃদ্ধি

আসলে বিজেপি ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে একাধিকবার বলা হয়েছিল যে, তারা ক্ষমতায় এলে সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হবে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকেও জানিয়েছিলেন যে, চাকরিতে আবেদনের মেয়াদ ৫ বছর বাড়ানো হচ্ছে। কারণ হিসেবে তিনি তৃণমূল সরকারের দুর্নীতি উল্লেখ করেন। কারণ, বহু বেকার যুবক-যুবতীরা চাকরির পরীক্ষায় বসার সুযোগ পায়নি, এবং নিয়োগ হয়নি বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তবে গতকাল অর্থাৎ রবিবার নবান্নের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে প্রতিটি গ্রুপ অনুযায়ী আবেদনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। যেমনটা জানানো হয়েছে, এবার গ্রুপ এ পদগুলির ক্ষেত্রে আবেদনের বয়স সীমা বাড়িয়ে ৪১ বছর করা হয়েছে। গ্রুপ বি পদগুলোর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে ৪৪ বছর, এবং গ্রুপ সি ও ডি-র জন্য আবেদনের বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে ৪৫ বছর।

আরও পড়ুন: পাখা, AC বন্ধ করলেও আসবে মোটা বিদ্যুৎ বিল! চার্জ বাড়ানোর প্রস্তাব সরকারের

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যে বহু বেকারদের মুখে হাসি ফুটবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে যারা সরকারি চাকরিতে বসার লক্ষ্যমাত্রা নিচ্ছিলেন, কিন্তু পড়াশোনা শেষ করেও চাকরিতে বসতে পাচ্ছিলেন না, তাদের জন্য এই খবর নতুন করে আশার আলো দেখাচ্ছে। এতে রাজ্যের বেকারত্ব সামগ্রিকভাবে কিছুটা হলেও দূর হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।