আসানসোল–দিঘা রুটে শুরু নতুন এসি বাস, জানুন রুট ও সময়সূচি

Published:

Asansol-Digha Bus

সহেলি মিত্র, কলকাতা: দিঘা যাওয়ার ইচ্ছা অথচ ভালো বাস পাচ্ছেন না? আপনিও কি আসানসোলের বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে আসানসোল-দিঘা (Asansol-Digha Bus) বাস পরিষেবা। এই বাসে করে সামান্য কিছু ঘন্টায় অনায়াসেই সমুদ্র নগরী দিঘা পৌঁছে যেতে পারবেন আসানসোল থেকে। গরমও লাগবে না, কারণ গোটা বাসটি এসি। সেইসঙ্গে রয়েছে আরও বেশ কিছু সুবিধা যে সম্পর্কে শুনলে আপনিও চমকে যাবেন বৈকি।

আসানসোল-দিঘা এসি বাস পরিষেবা শুরু

যাত্রীদের চাহিদা ও ইচ্ছার কথা মাথায় রেখে শুরু হয়েছে আসানসোল থেকে দিঘা যাওয়ার বাস। সবথেকে বড় কথা, এতদূরে ভ্রমণের ক্ষেত্রে একটি জিনিস নিয়ে খুব চিন্তায় থাকতে হয় মানুষকে, আর সেটা হল প্রকৃতির ডাক পেলে কী হবে। বিশেষ করে মহিলা যাত্রীদের মধ্যে এই ভয় সমসময় কাজ করে। কিন্তু আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, এই এসি বাসে যাত্রীরা বায়ো টয়লেট পেয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে যত ইচ্ছা জল খান, বাথরুমের অসুবিধা হবে না।

বাসের রুট ও সময়সূচি

আসানসোল-দিঘা বাসটি রাতে চলে। রুট সম্পর্কে বললে, এটি ভায়া রাণীগঞ্জ পাঞ্জাবী মোড় – দুর্গাপুর সিটি সেন্টার – বড়জোড়া – বেলিয়াতোড় -‌ বাঁকুড়া বাইপাস – ওন্দা – রামসাগর – বিষ্ণুপুর – গড়বেতা – চন্দ্রকোনা রোড – মেদিনীপুর – খড়গপুর – বেলদা – এগরা – কাঁথি – চাউলখোলা (মন্দারমনি) – বালিসাই – রামনগর হয়ে দিঘা ঢুকবে।

আরও পড়ুনঃ আট বছর ধরে টাকার হিসেব নেই, বিক্ষোভে বাস চলাচল বন্ধ হুগলির চুঁচুড়া-তারকেশ্বর রুটে

এবার জেনে নেওয়া যাক বাসের সময়সূচি সম্পর্কে। এক রিপোর্ট অনুযায়ী, দিঘা যাওয়ার সময় আসানসোল থেকে ছাড়ে রাত ৯:০৫ নাগাদ। দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে রাত ১০:০৫ নাগাদ। এদিকে আসানসোল ফেরার সময়ে বাসটি দিঘা থেকে ছাড়ে রাত ৮:৪৫ নাগাদ এবং কাঁথি থেকে ছাড়ে রাত ১০:০৫ নাগাদ। এটি হল 2/1 স্লিপার ও সিটার বাস। অর্থাৎ কেউ চাইলে বসে তো কেউ চাইলে শুয়ে শুয়ে আসানসোল থেকে দিঘা এবং দিঘা থেকে আসানসোল যেতে পারেন। এই বাসে যাত্রীরা বায়ো টয়লেট, ফ্রী wifi,চার্জিং পয়েন্ট, CCTV Camera ও পুশ ব্যাক সিট পেয়ে যাবেন। বাসের টিকিট বুকিংহ -এর জন্য যোগাযোগ – 8927357442, 9382209568, 8653434855 নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও অনলাইন বুকিং-এর জন্য Redbus এ যেতে পারেন।

আরও Asansol BUS Digha