পরে আর বানানো যাবে না আয়ুষ্মান ভারত কার্ড! শেষ তারিখ কবে?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসতেই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) করতে সঙ্গে জুড়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পেতে চলেছেন রাজ্যের বহু মানুষ। সরকারি নির্দেশ মেনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। কিন্তু কতদিন চলবে এই আবেদন? আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের শেষ তারিখ কবে? এখনও আবেদন করে না থাকলে জেনে নিন বিস্তারিত।

আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের শেষ তারিখ কবে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগেই শুরু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন প্রক্রিয়া। রাজ্য সরকারের তরফে জালানো হয়েছে, এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবেন। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক সেই কারণেই সরকারি নির্দেশিকার পর এই কেন্দ্রীয় প্রকল্পে আবেদন করতে শুরু করেছেন রাজ্যবাসী।

এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে গত 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলেছিল জনকল্যান শিবির। সেই শিবির থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন পত্র নিয়ে তা পূরণ করে জমা দিয়েছেন বহু মানুষ। অনেকে আবার এখনও আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদনই করে উঠতে পারেননি। তাঁদের জন্য বলি, সরকারের তরফে এই প্রকল্পে শেষ আবেদন জমা নেওয়ার কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। অর্থাৎ আপাতত এটি নিরন্তন প্রক্রিয়া। এই প্রকল্পে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আবেদন চলবে। কাজেই যত দ্রুত সম্ভব সরকারের এই লাভদায়ী প্রকল্পে আবেদন করে নিন।

অবশ্যই পড়ুন: জুলাই থেকেই কমবে বিদ্যুতের বিল, বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের

প্রসঙ্গত, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ইতিমধ্যেই 976 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সেই মতোই চলছে বিশেষ প্রকল্পের নাম নথিভুক্তকরণের কাজ। বলে রাখা প্রয়োজন, এই প্রকল্পে আবেদন করতে গেলে PM-JAY Beneficiary পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। তাছাড়াও বিভিন্ন অঞ্চলে আশা কর্মীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বিলি করে আসছে। সেই ফর্ম ফিলাপ করে জমা দিলেও কাজ হবে।