পুজোর পরেই বদলাবে বাংলার শিল্প মানচিত্র, মুম্বাই থেকে হবে বিনিয়োগ! ইঙ্গিত শমীকের

Published:

West Bengal Industry

সৌভিক মুখার্জী, কলকাতা: ডাবল ইঞ্জিন সরকারের শাসনে শিল্পে রকেটের গতিতে ছুটছে বাংলা। কালীপুজোর পর ফের বাংলার শিল্পচিত্রে আসতে পারে বড়সড় পরিবর্তন (West Bengal Industry)। মুম্বাই থেকে শিল্পপতিদের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমনকি কালীপুজোর পর শিল্পমন্ত্রী তাপস রায়কে মুম্বাইয়ে আমন্ত্রণ জানিয়েছেন তারা, যেখানে বড় পরিসরে বৈঠক হতে পারে। তাহলে কি আরও কর্মসংস্থান বাংলায়?

শিল্প নিয়ে বড় ইঙ্গিত শমীক ভট্টাচার্যের

রাজ্যে পালাবদলের পরপর লাক্স কোজি থেকে শুরু করে আমুলসহ একাধিক কোম্পানি বাংলায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। এমনকি গৌতম আদানি ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বাংলায়। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, শিল্পমন্ত্রী তাপস রায়কে সামনে রেখে বিনিয়োগ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাঁর বক্তব্য, নবী মুম্বইয়ে একদল তরুণ শিল্পপতি এবং উদ্যোক্তা পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখে বিস্তারিত বৈঠক করতে ইচ্ছাপ্রকাশ করেছেন। বাংলায় ফিরে এসে নতুন করে শিল্পে বিনিয়োগ করতে চান তারা।

ওই বৈঠকে দুজন শিল্পউদ্যোগী উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন শমীক, যারা নিজেদের ব্যবসা বাংলায় আরও সম্প্রসারণ করতে চান। বৈঠকে আলোচনা হয়েছে যে, শিল্পের জন্য ঠিক কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া যায়, জমির নীতি কেমন হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কী, জল বা বিদ্যুতের উৎস কী ইত্যাদি। এছাড়া বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কী ধরনের আর্থিক সাহায্য বা ইনসেন্টিভ দেওয়া যেতে পারে তা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন: “উদ্বেগ একেবারে অযৌক্তিক” দিল্লির বিক্ষোভ নিয়ে জাতিসংঘের মন্তব্যের কড়া জবাব দিল ভারত

শমীক জানিয়েছেন, বৈঠকে মাঝারি কর্পোরেট সংস্থা এবং এমএসএমই ক্ষেত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। আর এই ক্ষেত্রে শিল্পউদ্যোগীরা কীভাবে দ্রুত রাজ্যে যোগ দিতে পারেন এবং তাদের ব্যবসা কীভাবে সম্প্রসারিত হতে পারে তা নিয়েও চলছে চিন্তাভাবনা। রাতারাতি পরিস্থিতি বদলাবে না, ছোট এবং মাঝারি শিল্প সব সময় বড় শহরকেন্দ্রিক হয় না বলে জানান শমীক। তবে রাজ্য সভাপতির কথা থেকে স্পষ্ট, পুজোর পরপরই বাংলায় ফের আসতে পারে শিল্পের জোয়ার।

google button