সৌভিক মুখার্জী, কলকাতা: ৩০ জুলাইয়ের পর বন্ধ করে দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল। তারপর দীর্ঘ ১৯ দিন পর অর্থাৎ ১৯ আগস্ট আবারও এই পোর্টাল খোলা হয়। সেখান থেকে আবেদনকারীরা তাঁদের স্ট্যাটাস চেক করতে পারছেন। তবে স্ট্যাটাসে বহু মহিলার আবেদন রিজেক্ট তো করে দেওয়া হয়েছেই, পাশাপাশি অনেকের ‘For Further Verification’ স্ট্যাটাস শো হচ্ছে। তবে আপনারও যদি এই স্ট্যাটাস দেখায় তাহলে মোটেও করবেন না এই ভুল কাজ।
Further Verification দেখালে করবেন না এই কাজ
প্রথমেই বলে রাখি, Further Verification স্ট্যাটাস যাঁদের দেখাচ্ছে তাঁদের যে আবেদন বাতিল করে দেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়। বরং, সেই সমস্ত মহিলাদের আবেদন আবারও ভেরিফাই করা হবে। তবে বাড়ি বাড়ি এসে সরকারি আধিকারিকরা ভেরিফাই করবেন নাকি সরাসরি অনলাইনে নতুন করে ভেরিফাই হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে তাঁদের দু-একদিন অপেক্ষা করে যাওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এখনই কোনও পদক্ষেপ নেওয়ার দরকার নেই।
আসলে স্ট্যাটাস চেক করার পাশাপাশি আবেদনকারীরা তাঁদের আবেদন ক্লেইম করার সুযোগ পাচ্ছেন। আবেদন বাতিলের দুটি অপশন রয়েছে সেখানে। সেই বিকল্প দুটির ভিতর থেকে একটি বেছে নিয়ে নিজের মতো করে আবেদন লিখে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হচ্ছে। তবে এখানেই তৈরি হতে পারে সমস্যা। কারণ, অনেকে আবেদনপত্রে ভুল তথ্য লিখতে পারে। তখন সরকারি আধিকারিকরা যাচাইয়ের সময় আবেদন বাতিল করে দিতে পারেন। অবজেকশন ক্লেইম শুধুমাত্র তাঁদেরই করা উচিত, যাঁদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার জন্য কোথায় আবেদন, কী কী নথি লাগবে? দেখে নিন
প্রসঙ্গত, অনেকের আবেদন এখনও পর্যন্ত আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। তাঁদের এই মুহূর্তে কিছু করার দরকার নেই। আগামী ৩০ আগস্টের মধ্যেই সেই সমস্ত মহিলাদের তথ্য ভেরিফিকেশন করা হবে, এবং তাঁদের যোগ্য বলে মনে করা হলে আগামী মাস থেকেই অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই মাসে মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন। পাশাপাশি বাদ গিয়েছে ১৭ লক্ষ মহিলার আবেদন। তাঁদের মধ্যে সিংহভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের তথ্যে গরমিল ছিল। এছাড়া কিছু কিছু মহিলার আবেদন বাতিলের কারণ হিসেবে দেখাচ্ছে সরকারি চাকরি। তবে আশা করা যায়, যাঁদের Further Verification পর্যায়ে রয়েছে, তাঁদের তথ্য পুনরায় যাচাই করে অর্থ সহায়তা প্রদান করা হবে।










