বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্বাচনের আগে ঝাড়গ্রাম শহরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে এক দোকান (Jhargram Jhalmuri Shop) থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনেই রাতারাতি ভাইরাল হয়েছিল ঝাড়গ্রামের বিক্রম সাউয়ের সেই ঝালমুড়ির দোকান। এবার সেই বিক্রেতাকে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি, IANS এর সাথে কথা বলার সময়, ওই ভাইরাল ঝালমুড়ি বিক্রেতা জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ থেকে তাঁর দোকান বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছেন তিনি।
বড় বিপাকে ঝালমুড়ি বিক্রেতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি খেয়ে যাওয়ার পর ঝাড়গ্রামের বিক্রমের দোকানে উপচে পড়েছিল ভিড়। সাধারণ ক্রেতাদের পাশাপাশি সাংবাদিক বন্ধুরাও গিয়ে তাঁর ইন্টারভিউ নিয়ে আসছিলেন। এক কথায়, প্রধানমন্ত্রী তাঁর দোকানে পা রাখতেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন ঝালমুড়ি বিক্রেতা বিক্রম। এবার তিনিই পড়েছেন বড় বিপদে। ওই ঝালমুড়ি বিক্রেতার দাবি, বেশ কিছুদিন হল বাংলাদেশ এবং পাকিস্তান থেকে তাঁর কাছে অজস্র ভিডিও কল আসছে। সেই কল রিসিভ করতেই অপরপ্রান্তে থাকা ব্যক্তিরা অস্ত্রশস্ত্র দেখিয়ে তাঁকে হুমকি দিচ্ছেন।
বিক্রম সাউ জানিয়েছেন, লাগাতার ভিডিও কল আসছে পাকিস্তান থেকে। ফোন ধরতেই বিপরীত প্রান্তে থাকা অপরিচিত ব্যক্তিরা অস্ত্রশস্ত্র দেখাচ্ছেন তাঁকে। হুমকি দিচ্ছেন প্রাণে মেরে ফেলার! শুধু তাই নয়, ঝাড়গ্রামের ওই ঝালমুড়ি বিক্রেতা এও বলেছেন, এর মাঝে বাংলাদেশ থেকেও বেশ কিছু কল এসেছে তাঁর ফোনে। হুমকি দেওয়া হয়েছে, বোম মেরে তাঁর দোকান উড়িয়ে দেওয়া হবে। এছাড়াও, অহেতুক ফোন করে গালিগালাজ করা হচ্ছে তাঁকে। এই ঘটনায় একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছেন ঝালমুড়ি বিক্রেতা বিক্রম।
ঝাড়গ্রামের বিক্রমের বক্তব্য, বাংলাদেশ থেকে বেশ কিছু কল এবং মেসেজে তাঁকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি এখনও বেঁচে রয়েছেন কিনা। এভাবে প্রতিদিন একের পর এক হুমকি বার্তায় যথেষ্ট আতঙ্কিত তিনি। যেই ঘটনা ইতিমধ্যেই প্রশাসনকে জানিয়েছেন তিনি। বিক্রমের কথায়, “আইসি স্যারকে জানিয়েছি। তিনি বলেছেন বিষয়টা দেখছেন.. প্রতিদিন দোকান সেরে সাইকেল নিয়ে বাড়ি যাই। কখন কী হয়ে যায়! প্রচন্ড ভয় লাগছে!”
Jhargram, West Bengal: The Jhalmuri vendor, who had once served jhalmuri to the Prime Minister Narendra Modi, has claimed that he is receiving threats from Pakistan and Bangladesh
Jhalmuri vendor Vikram Sao says, “They are calling from Pakistan and threatening that they will… pic.twitter.com/xJOe4cwuQI
— IANS (@ians_india) May 22, 2026
অবশ্যই পড়ুন: আজ থেকেই শুরু চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় পর্বের কাজ, কোন কোন রাস্তা বন্ধ? দেখুন
সব মিলিয়ে, ভাইরাল হওয়ার পর থেকেই একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন ঝারগ্রামের মুড়ি বিক্রেতা। তবে ঠিক কোন কারণে এমন হুমকি দেওয়া হচ্ছে, ঠিক কারা এই ধরনের হুমকি বার্তা পাঠাচ্ছেন তা নিশ্চিত করতে পারেননি বিহারের বাসিন্দা তথা ঝাড়গ্রামের ব্যবসায়ী বিক্রম। তবে তাঁর আশা এ বিষয়ে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।










