রাজ্য সরকারকে আরও ২০ হাজার কোটি দেবে কেন্দ্র, বদলে যাবে বাংলার সড়ক ব্যবস্থা!

Published:

Infrastructure Package of 20000 crore of WB

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকার প্রকল্পের (Infrastructure Package) ঘোষণা করতে শীঘ্রই রাজ্যে আসছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করী (Nitin Gadkari)। তিনি সদ্যনির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন রাজ্যের পূর্ত বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রী অজয় কুমার পোদ্দার।

রাজ্যকে আরও ২০ হাজার কোটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার

মন্ত্রী অজয় কুমার পোদ্দার মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে দুই দিনের সফর শেষে শহরে ফিরেছেন। এই সফরে তিনি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করীর সঙ্গে সড়ক পরিকাঠামো প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন। এই আলোচনায় রাজ্যের ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, ব্রিজ ও সড়ক পরিকাঠামোর উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় উঠে আসে। রাজ্যের প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একাধিক প্রস্তাব পেশ করেন। 

আরও পড়ুন: পরপর ২৫ কোটির চেক বাউন্স, হুমায়ূন কবীরকে তাড়াল বিপদে পড়া মহামেডান স্পোর্টিং!

অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী সাম্প্রতিক বৈঠকে আন্তরিকতার সাথে পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন, যা তাঁকেও উৎসাহিত করেছে। তিনি এও জানান যে, তাঁর অনুরোধে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি বড় সড়ক ও পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পশ্চিমবঙ্গ আসতে রাজি হয়েছেন। আশা করা হচ্ছে, তিনি এরাজ্যে এসে বাংলার পরিকাঠামোর আরও উন্নয়নের জন্য প্রকল্প এবং ফান্ড বরাদ্দ করার ঘোষণা করবেন।

আরও পড়ুন: বেলা ১টা পর্যন্ত হবে স্কুল, তারপরই ছুটি! বিরাট ঘোষণা রাজ্য সরকারের

রাজ্যের পূর্ত মন্ত্রী আত্মবিশ্বাসের সাথে জানান যে, কেন্দ্র ও রাজ্যের এই ‘ডবল ইঞ্জিন’ সরকারের যৌথ উদ্যোগ পশ্চিমবঙ্গে রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য পরিকাঠামোর উন্নয়নে গতি বাড়াবে। অজয় কুমার পোদ্দার বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রস্তাবিত উদ্যোগগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি করবে এবং এরাজ্যের শিল্প উন্নয়নকেও ত্বরান্বিত করবে।