খুলছে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল, কী কাজ হবে? জানালেন মুখ্যমন্ত্রী

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে কারা কারা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাবেন আর কারা কারা পাবেন না। আগামী ১৭ আগস্ট থেকেই মহিলাদের তথ্য ভেরিফিকেশনের কাজ শেষ করে শুরু হবে অন্নপূর্ণার টাকা দেওয়া। তবে এবার অন্নপূর্ণা যোজনা নিয়েই মিলল বিরাট আপডেট। সরাসরি জানাতে পারবেন অভিযোগ। এমনকি এর জন্য একটি অভিযোগ পোর্টাল চালু করা হচ্ছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে জানানো যাবে অভিযোগ

গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকেই নতুন আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে। পাশাপাশি কারা কারা টাকা পাবেন না সেই সংক্রান্ত তথ্যও জানানো হয়েছে। প্রথমত, যে সমস্ত মহিলা মাসিক ১০ হাজার টাকার বেশি ইনকাম করেন, তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে না। দ্বিতীয়ত, যে সমস্ত মহিলার পরিবার ইনকাম ট্যাক্স প্রদান করেন অর্থাৎ বছরে ১২ লক্ষ টাকা বা তার বেশি আয়, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে না। তৃতীয়ত, ২৫ থেকে ৬০ বছর বয়স না হলে মিলবে না অন্নপূর্ণা যোজনা।

তার পাশাপাশি আরও জানানো হয়েছে, শহর অঞ্চলে তিনটির বেশি পাকা ঘর থাকলে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া পুরসভা এলাকায় যাদের ৫০ ডেসিমেল কিংবা তার বেশি জমি রয়েছে, তাদেরকেও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে। তবে হ্যাঁ, যারা প্রতিবন্ধী ভাতা পান, তাদেরকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া সবথেকে বড় ব্যাপার, সংশ্লিষ্ট মহিলাকে কোনও সরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না।

আরও পড়ুন: সবাই পাবেন আবাসের পাকা ঘর, ২৪ ঘণ্টার মধ্যেই করুন মেইল

তবে অভিযোগ জানানোর বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। এই পোর্টালে এই প্রকল্প সংক্রান্ত সমস্ত অভিযোগ জানানো যাবে। সেক্ষেত্রে কোনও আবেদনকারী যদি মনে করেন ভুলবশত তাঁর আবেদন বাতিল হয়ে গিয়েছে, তাহলে অভিযোগ জানাতে পারবেন। এমনকি কেউ অযোগ্য সত্ত্বেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমন মনে হলে সেক্ষেত্রেও জানানো যাবে অভিযোগ। তবে যথাযথ প্রমাণ দিতে হবে। এমনকি এই অভিযোগ নিষ্পত্তির দায়িত্বে থাকবে বিডিও আধিকারিকরা।

google button