শিয়ালদা স্টেশনে নতুন ব্যবস্থা চালু করল রেল, দূরপাল্লা থেকে নিত্যযাত্রী, সবারই হবে সুবিধা

Published:

Sealdah

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও শিয়ালদা ডিভিশনের (Sealdah) যাত্রী? বিশেষ করে রোজ শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে শিয়ালদা স্টেশনে চালু করা হল নতুন পরিষেবা। আজ রবিবার থেকে চালু হয়েছে নতুন পরিষেবাটি। আপনিও কি জানতে ইচ্ছুক কী পরিষেবা চালু করেছে রেল? তাহলে জানতে নজর রাখুন লেখাটির ওপর।

শিয়ালদা স্টেশনে চালু হল নতুন পরিষেবা

শিয়ালদা স্টেশন…এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে লক্ষ লক্ষ যাত্রী থেকে শুরু করে হাজার হাজার ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যে। বহু মানুষের ভরসার জায়গা হল এটি। ফলে রেল যাত্রীদের সেই ভরসার মর্যাদা রেখে জিনিসের সুরক্ষার লক্ষ্যে শিয়ালদা স্টেশনে এবার চালু হল স্মার্ট লাগেজ লকার। শিয়ালদা স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মের বিপরীতে রেলের তরফে লাগেজ রাখার জন্য ডিজিটাল লকার রাখা হয়েছে। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

ডিজিটাল লকারে কীভাবে লাগেজ রাখবেন?

স্টেশনে গিয়ে অনেক সময়ে লাগেজ চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। তবে আর সেসব হবে না। কারণ রেলের তরফে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে সিস্টেমটি কীভাবে কাজ করবে? ডিসপ্লেতে Store কিংবা Pickup দুইয়েরই ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনঃ ৭ দিন ডেডলাইন, শিয়ালদা ফ্লাইওভার ও সুকান্ত সেতু খালি করতে পুরসভার নোটিশ

  • ১) জিনিস জমা রাখতে Store বাটনে ক্লিক করে নিজের ফোন নম্বর দিয়ে ওটিপি পুট করে লগ ইন করুন।
  • ২) এরপর নিজের নাম এবং ইমেইল আইডি দিন এবং শর্তাবলি গ্রহণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • ৩) এরপর আপনার সুবিধা মতো লকারের ধরন এবং সময় বাছাই করে Next বাটনে ক্লিক করুন।
  • ৪) UPI পেমেন্ট অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দিন।
  • ৫) এরপর আপনার বাছাই করা লকার খুলে যাবে। এরপর জিনিস রেখে দরজা বন্ধ করে দিন, তবে লকারের দরজা ঠিকমতো বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
  • ৬) এরপর পিকআপের সময়ে সাময়িক বা ফুল লাগেজ যে কোনও অপশন বেছে নিয়ে ফোন নম্বর যোগ করে আপনি আপনার জিনিস পেয়ে যাবেন।