শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বামেদের প্রোপাগান্ডা ভাঙছেন দীপাঞ্জন, মহতী উদ্যোগ বিধায়কের

Published:

Dipanjan Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: অভিনব উদ্যোগ! ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির (Shyama Prasad Mukherjee) ১২৫ তম জন্মদিনে এবার নজরকাড়া পদক্ষেপ নিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের সুবিধার্থে কলকাতায় ভবানীপুরে (Bhowanipore) ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি ও মিউজিয়াম ঘুরে ঘুরে দেখালেন তিনি। শুধু তাই নয়, ভারতবর্ষে একজন রাজনীতিবিদ হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান নিয়েও ছাত্রছাত্রীদের জানালেন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে সমালোচনা বামেদের

বাম রাজনৈতিক দল ও সমালোচকদের একাংশ দাবি করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন হিন্দু মহাসভা ব্রিটিশ সরকারকে সমর্থন করেছিল এবং তারা ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী ছিল। আর এই নিয়ে চরম ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা। এবার সেই নিয়ে বাম সমালোচকদের একহাত নিলেন প্রাক্তন সেনাকর্তা তথা উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি জানিয়েছেন যে, “লড়াই করে পশ্চিমবঙ্গকে ভারতে রেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতে এক দেশ এক আইন চেয়ে প্রথম শহিদ হয়েছিলেন তিনি। কিন্তু তাও তাঁকে নিয়ে অজস্র মিথ্যাচার করে চলেছে বামপন্থীরা।” এমতাবস্থায় ছাত্রছাত্রীদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আগ্রহ বাড়াতে বড় পদক্ষেপ নিলেন তিনি।

অভিনব উদ্যোগ দীপাঞ্জন চক্রবর্তীর

এই মুহুর্তে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষ্যে সারা দেশেই যখন নানা ছোট বড় অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি ও বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠন। তখন এই কর্মসূচির বাইরে একেবারেই আলাদা ও চমকপ্রদ উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক ও প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। নিজের দায়িত্বে কলকাতার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি এবং মিউজিয়াম ঘুরে ঘুরে দেখালেন ছাত্রছাত্রীদের। শুধু তাই নয়, গল্পের আকারে বোঝালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কীভাবে দেশের জন্য লড়াই করেছিলেন। এছাড়াও তাঁর আত্মত্যাগ এবং ৩৭০ সরাতে গিয়ে কীভাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই নিয়েও বুঝিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ঐতিহাসিক পদক্ষেপ শুভেন্দুর, ১৬ বছর পর ডবল মহিলা ওসি পেল কলকাতা

প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা রাজ্যজুড়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে যাতে উৎসব এবং কর্মসূচি পালন করা হয়, সেই নির্দেশ দিয়েছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই নির্দেশ অনুযায়ী রাজ্যজুড়ে ছোট-বড় মিলিয়ে মোট ১০ হাজার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বরাবরই সরব ছিল বিজেপি। তাঁদের অভিযোগ গত ৮০ বছর ধরে এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এবার সেই ইতিহাস জানতে পারবে গোটা বঙ্গবাসী।