অনন্যা সরকার, দুর্গাপুর: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যের পরিবহন ব্যবস্থায় উন্নতি আনতে বহু পদক্ষেপ ও পরিকল্পনার কথা রোজই সামনে আসছে। বাস পরিষেবার উন্নয়নের জন্যও বিশেষভাবে তৎপর হয়েছে সরকার। দুর্গাপুর থেকে দিঘা যাওয়ার দিনের প্রথম বাস (Durgapur Digha Bus) এখন চালাচ্ছে সরকার। দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) এই বাসটি দুর্গাপুর সিটি সেন্টার থেকে সকাল ৬:১৫-এ দিঘার উদ্দেশ্যে রওনা হয়। আসুন তাহলে দুর্গাপুর, বাঁকুড়া বাইপাস, বিষ্ণুপুর, খড়গপুর, কাঁথি হয়ে দিঘাগামী এই বাসের সম্পূর্ন রুট, সময়সূচি ও ভাড়া জেনে নেওয়া যাক। উল্লেখ্য, সরকারি বাসে মহিলাদের ফ্রি ভ্রমণের ঘোষণা আগেই করেছে সরকার।
দুর্গাপুর-দিঘা সরকারি বাসের রুট ও সময়সূচি
দুর্গাপুর থেকে দিঘা যাওয়ার সময় দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাসটি –
- সিটি সেন্টার থেকে ছাড়ে – সকাল ৬:১৫-এ।
- দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – সকাল ৬:৪৫-এ।
- বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – সকাল ৭:৪৫-এ।
- বিষ্ণুপুর থেকে ছাড়ে – সকাল ৯:২০-তে।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সকাল ১০:২০-তে।
- মেদিনীপুর থেকে ছাড়ে – বেলা ১১:৩০-এ।
- খড়গপুর থেকে ছাড়ে – দুপুর ১২:০০-এ।
- বেলদা থেকে ছাড়ে – দুপুর ১:১৫-এ।
- এগরা থেকে ছাড়ে – দুপুর ২:১৫-এ।
- কাঁথি থেকে ছাড়ে – দুপুর ৩:০০-এ।
- দীঘা পৌঁছায় পৌঁছায় – বিকাল ৪:০০-এ।
আরও পড়ুন: বাড়িতে তিনটে রুম থাকলেও এই মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনা, নয়া ঘোষণা সরকারের
আর দিঘা থেকে দুর্গাপুর ফেরার সময় বাসটি –
- দিঘা থেকে ছাড়ে – সকাল ৮:৩০-এ।
- কাঁথি থেকে ছাড়ে – সকাল ৯:৪০-এ।
- এগরা থেকে ছাড়ে – বেলা ১০:৪০-এ।
- বেলদা থেকে ছাড়ে – বেলা ১১:৪০-এ।
- খড়গপুর থেকে ছাড়ে – দুপুর ১২:৩০-এ।
- মেদিনীপুর থেকে ছাড়ে – দুপুর ১:২৫-এ।
- চন্দ্রকোনা থেকে ছাড়ে – দুপুর ২:৩০-এ।
- বিষ্ণুপুর থেকে ছাড়ে – দুপুর ৪:০০-এ।
- বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – বিকাল ৪:৫০-এ।
- দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে – বিকাল ৫:৫০-এ।
- দুর্গাপুর সিটি সেন্টার পৌঁছায় -সন্ধ্যা ৬:৩০-এ।
আরও পড়ুন: বঙ্গবিভূষণ কেড়ে নিতেই নেতাজি ইস্যুতে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
দুর্গাপুর থেকে দিঘাগামী এই বাসটি যায় ভায়া দুর্গাপুর স্টেশন – বড়জোড়া – বেলিয়াতোড় – বাঁকুড়া বাইপাস – ওন্দা- বিষ্ণুপুর – ধাদিকা – গড়বেতা – চন্দ্রকোনা রোড – শালবনী – গোদাপিয়াশাল – ভাদুতলা – মেদিনীপুর – মোহনপুর – খড়গপুর – চৌরঙ্গী – খড়গপুর স্টেশন – মকরামপুর – নারায়নগড় – বেলদা – ঠাকুরচক – খাকুড়দা – সাউরি – ললাট – জাহালদা – এগরা – বালিঘাই – তাজপুর – ভবানিচক – সাতমাইল – কাঁথি- চাউলখোলা (মন্দারমণি) – সাপুয়া – বালিসাই (তাজপুর) – রামনগর (শংকরপুর) – ঠিকরা মোড় – অলংকারপুর – ওল্ড দিঘা হয়ে নিউ দিঘা। দুর্গাপুর থেকে দিঘা পর্যন্ত এই বাসের ভাড়া ২৩৮ টাকা।










