সহেলি মিত্র, কলকাতাঃ ব্যাপক গরম পড়তে না পড়তে ট্রেন, রেলস্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। এখন ট্রেনে সিট পাওয়া যেন দুষ্কর ব্যাপার হয়ে গিয়েছে। সেখানে কোথাও ঘুরতে যাওয়া মানে তো বিলাসিতা। ট্রেন নিয়ে রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। যদিও সকলের সেই চাহিদার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া থেকে দেওয়া হল বিশেষ ট্রেন। নিশ্চয়ই ভাবছেন কোন রুট? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
হাওড়া-দিল্লি রুটে স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের
পূর্ব রেলের তরফে ইতিমধ্যে বিশেষ ট্রেনের রুট, সময়সূচী ইত্যাদি সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি গ্রীষ্মকালীন মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৪০৫২/০৪০৫১ নিউ দিল্লি-হাওড়া-নিউ দিল্লি রুটে স্পেশাল ট্রেন (Howrah-Delhi Special Train) চালানো হবে। আপ ডাউন মিলিয়ে মোট ২৪টি ট্রেন চলবে বলে খবর।
নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনের সময়সূচি
জানা গিয়েছে, রেলের তরফে নিউ দিল্লি থেকে ট্রেন নম্বর ০৪০৫২ আজ ১৫ এপ্রিল, ১৬, ১৮, ১৯, ২০,২১,২২,২৩,২৫,২৬, ২৭ এবং ২৮ এপ্রিল মোট ১২টি ট্রিপ চালানো হবে। অপরদিকে হাওড়া থেকে ট্রেন নম্বর ০৪০৫১ ১৭ এপ্রিল, ১৮, ২০, ২১,২২,২৩,২৪,২৫,২৭,২৮ ২৯এবং ৩০ এপ্রিল মিলয়ে মোট ১২টি ট্রিপ চালানো হবে।
আরও পড়ুনঃ চোখ জুড়াবে ৭ পাহাড়, তিস্তা দেখে, ঘুরে আসুন উত্তরবঙ্গের অফবিট ভালুখোপ থেকে
রেলওয়ের তথ্য অনুযায়ী, ০৪০৫২/০৪০৫১ নিউ দিল্লি-হাওড়া জংশন-নিউ দিল্লি স্পেশাল এক্সপ্রেস গাজিয়াবাদ স্টেশনে এই বিশেষ ট্রেনটির থামার ফলে বিহার ও বাংলার বহু মানুষ স্বস্তি পাবেন। এই ট্রেনের অতিরিক্ত ট্রিপগুলো ওয়েটিং লিস্টে নাম থাকা বহু যাত্রীকে স্বস্তি দেবে। শুরু হয়েছে বুকিং প্রক্রিয়া। দেশজুড়ে সমস্ত কম্পিউটারাইজড রিজার্ভেশন কেন্দ্র থেকে যাত্রীরা সহজেই টিকিট বুক করতে সক্ষম হবেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)- এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও ট্রেনের রিজার্ভেশন করা যাবে। অপরদিকে, অসংরক্ষিত কোচের বুকিং UTS সিস্টেমের মাধ্যমে করা যাবে।










