৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

Published:

সহেলি মিত্র, কলকাতা: আবারও চরম ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। উৎসবের আবহে আবারও কয়েক গুচ্ছ ট্রেন বাতিলের (Train Cancelled) সিদ্ধান্ত নিল রেল। হ্যাঁ, ঠিক শুনেছেন। রেলের সিদ্ধান্তে যথারীতি মাথায় হাত পড়েছে সকলের। রেলের গুরুত্বপূর্ণ কাজের জন্য আগামী ৪ অক্টোবর রবিবার বর্ধমান স্টেশন থেকে হাওড়াগামী কিছু লোকাল ট্রেন, মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

পুজোর মুখে ফের ট্রেন বাতিল করল রেল

 রেল সূত্রে খবর, বিশেষ করে যে সমস্ত যাত্রীরা রামপুরহাট থেকে, সাঁইথিয়া থেকে, আহমদপুর থেকে, বোলপুর থেকে, গুসকরা থেকে বর্ধমান নেমে  হাওড়াগামী লোকাল ট্রেন ধরেন তাঁদের একটু সতর্ক হতে হবে। জানা গিয়েছে, আদিসপ্তগ্রাম স্টেশনের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিং গেট রক্ষণাবেক্ষণের জন্য ৪ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১২০ মিনিটের ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে একাধিক মেল, এক্সপ্রেস, MEMU ও EMU লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একটি এক্সপ্রেস ট্রেনের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পুজোর আবহে সুখবর, শিক্ষকদের বেতন বাড়াল সরকার

এক নজরে বাতিল ট্রেনের তালিকা

রবিবার ব্লকের জেরে একাধিক লোকাল ও মেমু ট্রেন বাতিল থাকবে।

হাওড়া–বর্ধমান (মেন লাইন) • আপ: 37825,  37827, 37829, 37839।
• ডাউন: 37832, 37834, 37836, 37838।
হাওড়া–মেমারি • আপ: 37651, 37655।
• ডাউন: 37652, 37656।
হাওড়া–পাণ্ডুয়া • আপ: 37611।
• ডাউন: 37614।
শিয়ালদহ–বর্ধমান • আপ: 31151
• ডাউন: 31152

আরও পড়ুনঃ নামতে পারবেন না সমুদ্রে, বেড়া দিয়ে ঘেরা হল মন্দারমণি, ‘রেড জোন’ ঘোষণা প্রশাসনের

৪ অক্টোবর ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস বাতিল থাকবে। এরপর ৫ অক্টোবর ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেসকেও বাতিল করা হয়েছে। ৪ অক্টোবর বাতিল থাকবে ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু। এরপর ৫ অক্টোবর বাতিল থাকবে ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু।

৪ অক্টোবর ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সময় ৯০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় সকাল ৮টা ১০ মিনিটের বদলে ওই দিন ট্রেনটি সকাল ৯টা ৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়বে।

google button