বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কলকাতায় (Kolkata Fire Incident)। তিলজলার এক চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 2 জন কর্মীর। সুখের খবর, অগ্নিকাণ্ডের সময় তাঁরা কারখানার ভেতরেই ছিলেন। অন্যদিকে আগুনে ঝলসে যাওয়া তিনজনকে সংকটজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন
সূত্রের খবর, তিলজলায় জি প্লাস ফোরের একটি বিল্ডিং এ ডেলটা নামক এক লেদারের কোম্পানি রয়েছে। সেই সংস্থার বিল্ডিংয়েই লাগে আগুন। জানা গিয়েছে, দুপুর পৌনে দুটো নাগাদ আগুন লেগেছিল ওই বিল্ডিং এ। পরবর্তীতে দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দুটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আনা গিয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে চামড়ার কারখানার দোতলায় আগুন লাগতেই আতঙ্কে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়েছিলেন 5 জন। তবে বাথরুমে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। তাঁদের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বাকি তিনজন এই মুহূর্তে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। যদিও এই মুহূর্তে গোটা ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।
অবশ্যই পড়ুন: ৭ লাখের বিনিময়ে চাকরি, ক্ষমতায় আসতেই তৃণমূলের রেট কার্ড প্রকাশ করল বিজেপি
উল্লেখ্য, এর আগে বিধানসভা নির্বাচনের পূর্বে আক্রা-সন্তোষপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। স্থানীয় সূত্রে খবর, পার্শ্ববর্তী একটি ঘিঞ্জি বস্তিতে আগুন লেগে যায়। তারপরই লেলিহান আগুনের শিখা ছড়িয়ে পড়ে অন্যত্র। অগ্নিকাণ্ডের ঘটনায় চারপাশ ঢেকে গিয়েছিল কালো ধোঁয়ায়। এই ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন। পুরে গিয়েছিল ওভারহেড তারও। যদিও অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।










